× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ০৭:৩৬ পিএম

আলতাফ চৌধুরীর পক্ষে মির্জাগঞ্জে প্রচার ও গণসংযোগ

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ০৭:৩৬ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ-দুমকি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর সমর্থনে মির্জাগঞ্জে দিনব্যাপী ব্যাপক নির্বাচনি প্রচার-প্রচারণা, গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) সকাল ৯টায় উপজেলার কাকড়াবুনিয়া বাজার থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে নেতৃত্ব দেন মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাহাবুদ্দিন নান্নু ও উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ।

প্রচার চলাকালীন তারা ইউনিয়নের কলাগাছিয়া, বৈদ্যপাশা ও গাজীপুরা এলাকার প্রতিটি বাড়ি-ঘরে গিয়ে আলতাফ হোসেন চৌধুরীর সালাম পৌঁছে দেন এবং ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

গণসংযোগ শেষে বিকেল ৪টায় ৬নং মজিদবাড়িয়া ইউনিয়নের বাসন্ডা বিশ্বাস বাড়িতে ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম্মেল হোসেন টুকুর সভাপতিত্বে এবং সন্ধ্যা সাড়ে ৬টায় কাকড়াবুনিয়া ইউনিয়নের গুদিঘাটায় ইউনিয়ন সভাপতি আব্দুল লতিফ মৃধার সভাপতিত্বে পৃথক দুটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৬ নং ওয়ার্ডের হাশেম মার্কেটে নির্বাচনি অফিসও উদ্বোধন করা হয়।

বৈঠকে সাহাবুদ্দিন নান্নু প্রধান বক্তা হিসেবে তারেক রহমান ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’-এর বৈপ্লবিক ধারণার ব্যাখ্যা দেন এবং এটিকে জনকল্যাণের একটি অনন্য উদ্ভাবন হিসেবে উল্লেখ করেন। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আগামী ১২ তারিখ আলতাফ হোসেন চৌধুরীর ধানের শীষের বিজয় নিশ্চিত করতে রাজপথে গণজাগরণ সৃষ্টি করতে হবে।

এ সময় তিনি এক মহলের সমালোচনা করে বলেন, ‘একটি মহল জান্নাতের টিকিট বিক্রি করছে। আপনারা জানেন, জান্নাত দেওয়ার একমাত্র মালিক আল্লাহ, কোনো ব্যক্তি নয়। যারা জান্নাতের টিকিট বিক্রির কথা বলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে, তাদের থেকে জনগণকে সতর্ক থাকতে হবে।’

কর্মসূচিতে উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আহসান উল্লাহ পিন্টু, সহসভাপতি গোলাম ফারুক মুন্সি, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার মনজু, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম দুলাল মাস্টার, কোষাধ্যক্ষ আলমগীর হোসেন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মল্লিক মাকসুদ আহমেদ বায়েজীদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Link copied!