× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ১১:১৭ এএম

পিরোজপুরের তিনটি আসনের দুটিতে বিএনপি, অন্যটিতে জামায়াত জয়ী

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ১১:১৭ এএম

মাসুদ সাঈদী, আহমেদ সোহেল মঞ্জুর  ও মো. রুহুল আমিন দুলাল। ক্লোলাজ ছবি

মাসুদ সাঈদী, আহমেদ সোহেল মঞ্জুর ও মো. রুহুল আমিন দুলাল। ক্লোলাজ ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাথমিক বেসরকারি চূড়ান্ত ফলাফলে পিরোজপুর জেলার তিনটি সংসদীয় আসনের মধ্যে দুটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। অন্য আসনটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবু সাঈদ এ নির্বাচনি ফলাফল প্রকাশ করে ১৫ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে তিনজনকে বিজয়ী হিসেবে ঘোষণা করেন। তিনটি আসনে মোট ভোটার সংখ্যা ১০ লাখ ৪২ হাজার ৮২৭।

পিরোজপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৩২ হাজার ৬৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী আলমগীর হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৭ হাজার ১০৫ ভোট। তাদের মধ্যে ভোটের ব্যবধান ২৫ হাজার ৫৫৪। আসনটিতে মোট বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ৩৯ হাজার ৭৬৪টি।

পিরোজপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আহমেদ সোহেল মঞ্জুর ধানের শীষ প্রতীকে ১ লাখ ৫ হাজার ১৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী শামীম সাঈদী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৬ হাজার ৮৯৭ ভোট। ভোটের ব্যবধান ৮ হাজার ২৮৮। আসনটিতে মোট বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ৩০ হাজার ২৩৮টি।

পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. রুহুল আমিন দুলাল ধানের শীষ প্রতীকে ৬৩ হাজার ৭৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতসহ ১১ দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী ডা. মো. শামীম হামিদী শাপলা কলি প্রতীকে পেয়েছেন ৩৬ হাজার ৬১৬ ভোট। ভোটের ব্যবধান ২৭ হাজার ১৭৫। আসনটিতে মোট বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ৩৬ হাজার ৯৮৭টি।

মাসুদ সাঈদী ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলার সাবেক চেয়ারম্যান এবং দেলোয়ার হোসাইন সাঈদী-এর সেজ ছেলে। আহমেদ সোহেল মঞ্জুর ভান্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি এবং ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নপ্রাপ্ত ছিলেন। রুহুল আমিন দুলাল মঠবাড়িয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এবং ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ছিলেন।

Link copied!