× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০৪:০৫ পিএম

পিরোজপুরে বিদ্যুৎস্পর্শে শ্রমিক নিহত

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০৪:০৫ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

পিরোজপুরের ইন্দুরকানীতে মাটি কাটার সময় রোজারত অবস্থায় বিদ্যুৎস্পর্শ হয়ে হানিফ শেখ (৫০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার দক্ষিণ ইন্দুরকানী গ্রামের গার্লস স্কুলসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হানিফ শেখ উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামের মৃত আনোয়ার আলী শেখের ছেলে। তিনি স্ত্রী ও দুই ছেলেসন্তান রেখে গেছেন।

জানা গেছে, হানিফ শেখসহ ৮-১০ জন শ্রমিক মাটি কাটার জন্য দক্ষিণ ইন্দুরকানীর মিলবাড়ী এলাকায় একটি গার্লস স্কুলের পাশে পুকুরে কাজ করছিলেন। কিছু সময় পর যারা রোজা রাখেননি তারা সকালের খাবার খেতে যান। তবে হানিফ শেখ রোজা রাখার কারণে খাবার খেতে না গিয়ে পুকুরে জমে থাকা পানি সেচ দেওয়ার জন্য বিদ্যুৎচালিত মোটর চালু করতে যান। এ সময় তিনি বিদ্যুৎস্পর্শ হন।

স্থানীয় গ্রাম পুলিশ মো. আসাদুজ্জামান বলেন, ‘হানিফ শেখ মাটি কাটার সময় পানি সেচ দেওয়ার জন্য মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি রোজারত অবস্থায় ছিলেন।’

ইন্দুরকানী থানার ওসি মো. শামীম হাওলাদার জানান, ‘নিহত শ্রমিকের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Link copied!