× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ০১:৩৮ পিএম

যে কারণে আ.লীগ সরকারকে ‘পাপিষ্ঠ’ বললেন এমপি মাসুদ সাঈদী 

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ০১:৩৮ পিএম

বক্তব্য দেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী। ছবি : রূপালী বাংলাদেশ

বক্তব্য দেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী। ছবি : রূপালী বাংলাদেশ

পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী খাল পুনঃখনন প্রকল্পে বরাদ্দের অর্থ নিয়ে কাজ না করার অভিযোগ তুলে সাবেক আওয়ামী লীগ সরকারকে ‘পাপিষ্ঠ সরকার’ বলে মন্তব্য করেছেন।

বুধবার (১৫ এপ্রিল) বিকেলে পিরোজপুরের জিয়ানগর উপজেলার সাঈদখালী এলাকায় সাবেক এমপি দেলাওয়ার হোসাইন সাঈদীর বাড়ির পেছনে সাঈদখালী স্লুইজগেট থেকে কালাইয়া শাহজাহান হাওলাদারের বাড়ি পর্যন্ত খাল পুনঃখনন কাজের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 

মাসুদ সাঈদি বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী কোনো খাল দখল বা বন্ধ রাখা যাবে না। সেই ধারাবাহিকতায় প্রায় ৭৭ লাখ টাকা ব্যয়ে খাল পুনঃখননের কাজ শুরু হয়েছে এবং এটি যথাযথভাবে সম্পন্ন করা হবে।

এ সময় তিনি অভিযোগ করে বলেন, ‘খুব কষ্টের বিষয় হলো, আগের আওয়ামী লীগ সরকারের সময় এই খালের জন্য বরাদ্দ এলেও কোনো কাজ করা হয়নি। বরাদ্দের টাকা তুলে নেওয়া হয়েছে, কিন্তু বাস্তব কাজ হয়নি। সে কারণেই আবার নতুন করে বরাদ্দ আনতে হয়েছে।’

কৃষির গুরুত্ব তুলে ধরে এমপি মাসুদ সাঈদী বলেন, পানি সমস্যার সমাধান করতে পারলে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং দেশ উন্নয়নের পথে এগিয়ে যাবে। গ্রামীণ অর্থনীতি কৃষিনির্ভর হওয়ায় কৃষকদের সমস্যার দিকে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। 

এর আগে একই দিনে উপজেলার প্রায় ৫ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উফশী আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, অতীতে এই উপজেলাবাসী নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। এখন সকলকে সঙ্গে নিয়ে জিয়ানগরকে নতুনভাবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, ‘আমি কখনো দুর্নীতি করিনি এবং ভবিষ্যতেও করব না। সরকারের সকল উন্নয়ন কাজ জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে।’ 

কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, কৃষিপণ্যের সঠিক মূল্য না পাওয়ায় অনেক সময় কৃষকরা হতাশ হয়ে পড়েন। ভবিষ্যতে যাতে কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পান, সে বিষয়ে উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি প্রকৃত কৃষকদের হাতে কৃষি যন্ত্রপাতি পৌঁছে দেওয়ার কথাও জানান তিনি।

এদিকে, জিয়ানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, বিগত সরকার রাজনৈতিক কারণে এই উপজেলাকে অবহেলা করেছে। স্বাস্থ্য খাতও সেই অবহেলার শিকার হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, ‘আমরা জনগণের সেবক। সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য।’

অনুষ্ঠানগুলোতে পিরোজপুরের সিভিল সার্জন ডাক্তার মতিউর রহমান, জেলা স্বাস্থ্য প্রকৌশলী তানজিলা ফেরদৌসি, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সৌমিত্র সরকার, উপজেলা নির্বাহী অফিসার হাসান মো. হাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ননী গোপাল রায়, উপজেলা বিএনপির সভাপতি ফরিদ আহম্মেদ, জামায়াতের আমির মাওলানা আলী হোসেন, আল্লামা সাঈদী ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান নাসিম বিন সাঈদী, জিয়ানগর প্রেস ক্লাবের সভাপতি খান মো. নাসির উদ্দিন ও রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাহিদুল ইসলাম শহিদসহ উপজেলা প্রশাসন কর্মকর্তাগণ, স্থানীয় জনপ্রতিনিধি ও বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Link copied!