× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: জুন ২, ২০২৬, ১০:২০ পিএম

পিরোজপুরে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: জুন ২, ২০২৬, ১০:২০ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় অজ্ঞাত এক ব্যক্তির (৩০) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে ভান্ডারিয়া থানা পুলিশ। মঙ্গলবার (২ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার পৈকখালী বাজার সংলগ্ন ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা যায়নি।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে উপজেলার পৈকখালী বাজার সংলগ্ন একটি ডোবা থেকে দুর্গন্ধ ছড়াতে থাকলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা কাছে গিয়ে পানিতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে ভান্ডারিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। 

ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মরদেহটি থানায় নিয়ে এসেছে। প্রাথমিকভাবে তার পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পুলিশ কাজ করছে।

রূপালী বাংলাদেশ

Link copied!