× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৫, ০১:০০ পিএম

চাঁদার ভয়ে পুলিশের পাহারায় হলো রাস্তার কাজ

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৫, ০১:০০ পিএম

পুলিশ পাহারায় সড়কের কাজ বাস্তবায়ন করা হয় ।  ছবি- সংগৃহীত

পুলিশ পাহারায় সড়কের কাজ বাস্তবায়ন করা হয় । ছবি- সংগৃহীত

সাতক্ষীরায় নানা অজুহাতে চাঁদা দাবি, হুমকি ও বিভিন্ন প্রতিষ্ঠানে অর্থের জন্য চাপের কারণে জেলার উন্নয়ন কার্যক্রম হুমকির মুখে পড়েছে।

ঠিকাদারদের দাবি, জেলার প্রায় সব উপজেলায় কাজ করতে গেলে নীরব চাঁদাবাজির স্বীকার হতে হচ্ছে। ফলে জেলার উন্নয়নকাজ ব্যাহত হচ্ছে। ইতোমধ্যে চাঁদার কারণে পুলিশ পাহারায় কাজ বাস্তবায়ন করার ঘটনা ঘটেছে।

ঠিকাদাররা জানায়, সদর উপজেলার বদ্দিপুর কলোনি এলাকায় সড়ক নির্মাণকাজ চলাকালে মেসার্স ছয়ানী এন্টারপ্রাইজের মালিক জাহিদ হাসানকে লাঞ্ছিত করা হয়। ফলে তিনি পুলিশের পাহারায় কাজটি শেষ করতে বাধ্য হন। পুরাতন সাতক্ষীরা সওজ থেকে গোবিন্দপুর বাজার ভায়া জেয়ালা সড়কের কার্পেটিং কাজের ব্যয় ছিল এক কোটি ১২ লাখ ৮ হাজার ৬৯৩ টাকা।

এ ঘটনার বুধবার (১৭ ডিসেম্বর) পুলিশি পাহারায় পুরাতন সাতক্ষীরা সওজ থেকে গোবিন্দপুর বাজার ভায়া জেয়ালা সড়কের কার্পেটিং কাজ করতে বাধ্য হয় ঠিকাদারি প্রতিষ্ঠান। ঠিকাদারের অবেদনের পরিপ্রেক্ষিতে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর নির্দেশক্রমে উপজেলা প্রশাসনের সহায়তায় পুলিশ পাহারায় কাজ শেষ করে। কাজের প্রাক্কলিত ব্যয় ছিল এক কোটি ১২ লাখ আট হাজার ৬৯৩ টাকা।

এ বিষয়ে ঠিকাদার জাহিদ হাসান বলেন, আমরা সরকারের উন্নয়ন কাজের অংশীদার, আমাদের কাজে বাধা দেওয়া মানে দেশকে পিছিয়ে নিয়ে যাওয়া। বর্তমানে সাতক্ষীরা বিভিন্ন স্থানে কাজ করতে গেলে নীরব চাঁদাবাজির স্বীকার হতে হচ্ছে। আমার কাছে টাকা চেয়েছিল। তাদের টাকা না দেওয়ায় রাস্তা খুঁড়ে দেয়। অল্প কিছু কাজ বাকি থাকতে আমাকে চরমভাবে হেনস্তা করেছে। পরে পুলিশ পাহারায় কাজটি শেষ করা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ওসি মাসুদুর রহমান বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে জানতে পারি, বদ্দিপুরে সরকারি কাজে বাধা দিচ্ছে কিছু বখাটে। পরে আমার একজন এসআই ও দুইজন কনস্টেবল পাঠিয়ে কাজ শেষ করার ব্যবস্থা করি।

এ বিষয়ে সাতক্ষীরা সদর উপজেলা প্রকৌশলী ইয়াকুব আলী জানান, কার্পেটিং চলাকালে স্থানীয় কিছু বখাটে ছেলে ঠিকাদারের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক চাঁদার টাকা না দেওয়ায় নির্মাণ করা সড়কটি শাবল দিয়ে খুঁড়ে দেয়। এ সময় বাধা দিতে গেলে তারা অফিস এবং ঠিকাদারের লোকজনকে নানা ধরনের হুমকি দেয়। পরে তাদের আক্রমণাত্মক অবস্থা দেখে উপজেলা প্রশাসনের সহযোগিতায় সাতক্ষীরা সদর থানার পুলিশ সদস্যদের পাহারায় কাজটি শেষ করা হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!