× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৫, ০৫:১৭ পিএম

সীমান্তে ২৪টি বোমা ফাটানোর যন্ত্র উদ্ধার

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৫, ০৫:১৭ পিএম

উদ্ধারকৃত বোমা ফাটানোর যন্ত্র। ছবি- রূপালী বাংলাদেশ

উদ্ধারকৃত বোমা ফাটানোর যন্ত্র। ছবি- রূপালী বাংলাদেশ

দেশকে অস্থিতিশীল করা ও সীমান্তে বড় ধরনের নাশকতা চালানোর উদ্দেশ্যে আনা ডেটনেটর (বোমা ফাটানোর যন্ত্র) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পলিথিন ও ডালপালা দিয়ে মোড়ানো অবস্থায় ২৪টি ডেটনেটর উদ্ধার করা হয়।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টার দিকে সুনামগঞ্জের বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার চারাগাঁও বিওপি অধীনস্থ মাইজহাটি এলাকা থেকে এসব বিস্ফোরক পদার্থ উদ্ধার করা হয়।

সুনামগঞ্জ-২৮ বিজিবি সূত্র জানায়, উদ্ধারকৃত ডেটনেটর ব্যবহার করে উচ্চ ক্ষমতাসম্পন্ন ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) প্রস্তুত করা সম্ভব। 

বিজিবি আরও জানায়, দেশকে অস্থিতিশীল করা ও নাশকতা সৃষ্টির পরিকল্পনার অংশ হিসেবেই এসব বিস্ফোরক পদার্থ চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আনা হয়েছিল।

সুনামগঞ্জ-২৮ বিজিবির অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির জানান, সীমান্তে কড়া পাহারা জোরদার রয়েছে। যেকোনো ধরনের নাশকতা ও চোরাচালান রোধে বিজিবি আগের যেকোনো সময়ের তুলনায় আরও তৎপর রয়েছে।

Link copied!