× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সিলেট ব্যুরো

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৫, ০৮:৪৭ পিএম

সিলেটে গ্রিনিচ হিল স্টেশন উইন্টার সেলিব্রেশন অনুষ্ঠিত

সিলেট ব্যুরো

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৫, ০৮:৪৭ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

সিলেটের গ্র্যান্ড সিলেট বলরুমে শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে অনুষ্ঠিত হয়েছে ‘গ্রিনিচ হিল স্টেশন উইন্টার সেলিব্রেশন ২০২৫’। ভাইয়া হোটেলস অ্যান্ড রিসোর্টস লিমিটেডের আয়োজনে অনুষ্ঠিত এ শীত উৎসবে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রাণবন্ত উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে।

পবিত্র কুরআন তেলাওয়াত ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর অতিথিবৃন্দ মঞ্চে প্রবেশ করলে তাদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিল্পী ও সাধারণ দর্শকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন গ্রিনিচ হিল স্টেশনের ডিরেক্টর ও পার্টনার আকরাম উজ্জামান চৌধুরী। এ ছাড়া বক্তব্য প্রদান করেন লন্ডন বরো অব নিউহ্যামের কাউন্সিলর ও মেয়র প্রার্থী মেহমুদ মির্জা, খাদিমনগর ইউনিয়নের চেয়ারম্যান দেলুয়ার হুসাইন, শেয়ারহোল্ডার ড. খলিলুর রহমান এবং লন্ডনের ইনডিপেনডেন্ট কাউন্সিলর প্রার্থী সাব্বির আহমেদ চৌধুরী।

ভাইয়া কনস্ট্রাকশনের নির্বাহী পরিচালক ব্রিগেডিয়ার (অব.) আনোয়ার সাদাত আবু মোহাম্মদ ফুয়াদ প্রাঞ্জল ভাষায় প্রতিষ্ঠানের কার্যক্রম ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। অনুষ্ঠানে গ্রিনিচ হিল স্টেশনের পরিচালক (অপারেশনস) ফখরুল ইসলামকে বিশেষ অভিনন্দন জানানো হয়।

সন্ধ্যার সাংস্কৃতিক পর্বে দর্শকরা উপভোগ করেন মনোজ্ঞ সংগীত ও নৃত্য পরিবেশনা। সংগীতশিল্পী সাধনা তার সুরেলা কণ্ঠে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন। স্থানীয় শিল্পী শামিম আহমেদের কণ্ঠে দর্শকরা মুগ্ধ হন। নৃত্য পরিবেশনায় মনিরা দর্শকদের দৃষ্টি কাড়েন, আর সমাপনী পর্বে হিমার পরিবেশনা অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে। জনপ্রিয় গান পরিবেশন করেন মিতালি। এ ছাড়া সন্ধ্যার শেষভাগে সংগীত পরিবেশনায় অংশ নেন পূরবী তালুকদার ও ব্রিগেডিয়ার (অব.) আনোয়ার সাদাত আবু মোহাম্মদ ফুয়াদ। অনুষ্ঠানের শেষাংশে ডিজে শো অনুষ্ঠিত হলে তরুণ-তরুণীসহ উপস্থিত দর্শকরা আনন্দে মেতে ওঠেন।

সব মিলিয়ে ‘গ্রিনিচ হিল স্টেশন উইন্টার সেলিব্রেশন ২০২৫’ অংশগ্রহণকারীদের আন্তরিক উপস্থিতিতে একটি সফল, প্রাণবন্ত ও স্মরণীয় আয়োজনে পরিণত হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!