× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৭:৩৬ পিএম

নিখোঁজের ৫ দিন পর পরিত্যক্ত ঘরে শিশুর বস্তাবন্দি মরদেহ

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৭:৩৬ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

টাঙ্গাইলের ধনবাড়ীতে ৭ বছর বয়সি এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (০১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার যদুনাথপুর ইউনিয়নের বারইপাড়া গ্রামের এক পরিত্যক্ত ঘর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিশুর বড় ভাই জুবায়ের হোসেন জানান, গত ২৬ জানুয়ারি সোমবার বাড়ি থেকে নিখোঁজ হয় ছোট বোন তৃতীয় শ্রেণির ছাত্রী মারিয়া (০৭)। এলাকায় মাইকিংসহ অনেক খোঁজাখুঁজির পর কোথাও না পেয়ে সন্দেহজনকভাবে পাশের বংশাই নদীতে ফায়ার সার্ভিসের ডুবরি দল একদিন উদ্ধার অভিযান চালিয়েও তাকে পায়নি। এ ঘটনায় আমার বাবা উজ্জল হোসেন শুক্রবার (৩১ জানুয়ারি) ধনবাড়ী থানায় সাধারণ ডায়েরি করেন। এর পর থেকেই তদন্ত শুরু করে পুলিশ। 

তিনি আরও বলেন, এর মধ্যেই রোববার (০১ ফেব্রুয়ারি) ভোরে স্থানীয় মুসল্লিরা ফজর নামাজ শেষে বাড়ি ফেরার পথে রাস্তার পাশে মৃত নান্নু মিয়ার পরিত্যক্ত ঘরের ভেতর থেকে দুর্গন্ধ পায়। স্থানীয়রা পরিত্যক্ত ওই ঘরে খোঁজাখুঁজি শুরু করে ঘরের ভেতরে থাকা একটি স্টিলের বাক্সে বস্তাবন্দি অবস্থায় আমার বোনের লাশ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে ধনবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

জুবায়ের হোসেন বলেন, ‘সেই সাথে আমাদের সন্দেহ করা স্থানীয় ময়েন উদ্দিনের ছেলে সুমন (২৫) ও আ. রহিমের ছেলে রাফিউল (১৬)-কে পুলিশ থানায় নিয়ে যায়। ওই দুই জন সকল জনসাধারণের সামনে স্বীকার করেছে, দুই জন ধর্ষণের পরে তাকে হত্যা করে বাক্সের মধ্যে রেখেছে। আমার শিশু বোন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসি দাবি করছি।’

নিহত শিশুর মা জবেদা, নানা ময়নাল হোসেন ও পরিবারের অন্য স্বজনরা শিশু মারিয়া হত্যাকারীসহ যারা জড়িত আছে তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে উপযুক্ত বিচার দাবি করেন প্রশাসনের কাছে।

স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান উক্ত ঘটনায় তদন্তসাপেক্ষে প্রকৃত দোষীদের দ্রুত দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

সহকারী পুলিশ সুপার (মধুপুর সার্কেল) আরিফুল ইসলাম ও ধনবাড়ী থানার ওসি নুরুস সালাম সিদ্দিক ঘটনাস্থল পরিদর্শন করেন। সহকারী পুলিশ সুপার (মধুপুর সার্কেল) আরিফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে। সেই সাথে উক্ত ঘটনার তদন্তের স্বার্থে দুজনকে পুলিশি হেফাজতে আনা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে প্রেরণ করা হবে। ময়নাতদন্তের পর মূল রহস্য জানা যাবে। শিশু মারিয়া নিখোঁজের পর মারিয়ার বাবা উজ্জল হোসেন গত শুক্রবার (৩১ জানুয়ারি) ধনবাড়ী থানায় সাধারণ ডায়েরি করেছেন।
 

রূপালী বাংলাদেশ

Link copied!