× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৫, ০৯:০০ পিএম

ঠাকুরগাঁও-২ আসনে মনোনয়ন নিলেন জুলাই যোদ্ধা সুমন

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৫, ০৯:০০ পিএম

ঠাকুরগাঁও-২ আসনে স্বন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন নেওয়া মো. সুমন।

ঠাকুরগাঁও-২ আসনে স্বন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন নেওয়া মো. সুমন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মো. সুমন। ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী, হরিপুর উপজেলা এবং রাণীশংকৈল উপজেলার দুটি ইউনিয়ন নিয়ে এই আসনটি গঠিত।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে মো. সুমনের পক্ষে তার সমর্থকরা মনোনয়নপত্র সংগ্রহ করেন। মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি মো. সুমন নিজেই আমাদেরকে নিশ্চিত করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মো. সুমন ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ২০১৮ সাল থেকে। ২০১৮ সালের কোটা আন্দোলন, সড়ক আন্দোলন, অধিভুক্ত বাতিল আন্দোলনসহ একাধিক আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সর্বশেষ জুলাই অভূর্তানে সম্মুখসারীর ছাত্র নেতাদের একজন ছিলেন সুমন। আন্দোলন চলাকালীন বুয়েট ক্যাম্পাস এলাকায় রাবার বুলেটের হামলার ঘটনা ঘটে। ২৩ জুলাই শাহবাগ এলাকা থেকে পুলিশের হাতে আটক হন তিনি।

আন্দোলনের পলিসি মেকিং, খাবার সরবরাহ, বিভিন্ন রশদ সরবরাহসহ ৪ই আগস্ট ঢাকায় ৫০০০ আন্দোলনকারীর থাকা-খাওয়ার ব্যবস্থা করে সেই সময় প্রশাসনের হিট লিস্টে চলে আসেন তিনি। ৫ই আগস্ট সরকার পতনের পর নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দেন তিনি। পরবর্তীতে ঠাকুরগাঁও-২ আসন এলাকায় সামপ্রদায়িক দাঙ্গা মোকাবিলায় মোরাল পুলিশিং এর কাজ করেন এবং আইনশৃঙ্খলা কমিটির সঙ্গে যুক্ত হয়ে এলাকা নিয়ে কাজ করেন।

২০২০ সাল থেকে ঠাকুরগাঁও জেলাকে নিয়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন তিনি। অসহায় রোগীদের চিকিৎসা, শিক্ষাবৃত্তি প্রদান, করোনাকালীন ৫০০০-এর অধিক পরিবারে ত্রাণ সরবরাহ, প্রতিবছর শীতকালীন কম্বল ও বস্ত্র বিতরণসহ নানামুখী সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছেন তিনি।

নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে তিনি জানান, তরুণরা এদেশকে এক করুণ পরিস্থিতি থেকে উদ্ধার করে এই নির্বাচনের একটা সুযোগ তৈরি করেছে। দেশের ৫ কোটি তরুণদের হয়ে সংসদে কথা বলার মতো প্রতিনিধি প্রয়োজন। দীর্ঘ ৪০ বছর এই আসন জিম্মি ছিলো। 

তিনি আরও জানান, উন্নয়ন থেকে যোজন যোজন দূরে থাকা ঠাকুরগাঁও-২ আসনের জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন, চিকিৎসা সেবা নিশ্চিত, অবকাঠামোগত উন্নয়ন, অর্থনৈতিক সমতা ও সমাজে বৈষম্য নির্মূলের লক্ষ্য নিয়েই কাজ করে যাবো, ইনশাআল্লাহ। আমি আশাবাদী, আমার ঠাকুরগাঁও-২ আসনের আপামর জনতা দীর্ঘদিনের অচলায়তন ভেঙে আমাকে সংসদে তাদের হয়ে কথা বলার জায়গা করে দিবেন।

ঠাকুরগাঁও-২ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৪০ হাজার জন। এই আসনে এখন পর্যন্ত ৬টি রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন।

Link copied!