ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেব্রুয়ারির কবিতা

রূপালী সাহিত্য
প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ০৫:৫৫ পিএম
মো. সোহান হোসেন। ছবি : রূপালী বাংলাদেশ

বর্ণমালার গান

ফেব্রুয়ারি মানে বুকের ভেতর
শিমুল ফুল ফোটে,
ফেব্রুয়ারি মানে শহীদ মিনারে
খোকা-খুকিরা ছোটে।

ফেব্রুয়ারি মানে মায়ের ডাকে
জাগে প্রাণের সুর,
সেদিন থেকেই শুরু হলো-
গানের সমুদ্দুর।

সালাম, বরকত, রফিকেরা
রক্ত দিল ঢেলে,
আমরা পেলাম মুখের ভাষা
গায়ের রক্ত ফেলে।

আমার ভাইয়ের রক্তে রাঙা
একুশ আমার গর্ব,
বর্ণমালার মিছিলে আজ
থাকবে বাঙালি সর্ব।


মো. সোহান হোসেন, আফতাব নগর উচ্চ বিদ্যালয়, শ্রেণি- ৮ম।