× UCB Sticker Card
মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

জাবি প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৪, ০২:২৫ পিএম

৩৫ বছর পর

জাবিতে শিবিরের আত্মপ্রকাশের প্রতিবাদে মধ্যরাতে বিক্ষোভ

জাবি প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৪, ০২:২৫ পিএম

ছবি, সংগৃহীত

ছবি, সংগৃহীত

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আত্মপ্রকাশের প্রতিবাদে মধ্যরাতে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের বামপন্থি শিক্ষার্থীরা। মঙ্গলবার রাত আনুমানিক দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়। এরপর সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশে করেন শিক্ষার্থীরা।

সমাবেশটি সঞ্চালনা করেন ছাত্র নূর-এ তামিমের সঞ্চালনায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বিশ্ববিদ্যালয় শাখার সংগঠক সোহাগী সামিয়া বলেন, ‘স্পষ্ট করে বলতে চাই, ১৯৭১ সালে যারা মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষে দাঁড়িয়েছিল, সেসব ব্যক্তি কারা ছিল-তার চেয়ে আমাদের কাছে বড় হিসাব হলো, কোন সংগঠন ছিল।

তিনি আরও বলেন, আজ ২০২৪ সালে দাঁড়িয়ে আপনি সেই সংগঠনের আদর্শকে ধারণ করে এখানে রাজনীতি করতে আসছেন, যে সংগঠন বাংলাদেশকে কোনো দিন চায়নি; স্বাধীনতাকে চায়নি-সেই সংগঠন স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে রাজনীতি করার অধিকার রাখে না। সংবিধানে ধর্মনিরপেক্ষতার কথা বলা আছে। ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে দাঁড়িয়ে কোনোভাবেই একটি ছাত্রসংগঠন ধর্ম নিয়ে রাজনীতি করতে পারবে না।

সমাবেশে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী ফাইজা মেহজাবিন বলেন, ১৯৭১ সালের গণহত্যার সহযোগী সংগঠন জামায়াত-শিবির। শেখ হাসিনার সরকারের হাতে যেমন ২৪ এর গণঅভ্যুত্থানে ছাত্র-জনতাকে।

আরবি/এস

Link copied!