ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বাড্ডায় অভিমানে গলায় ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা

মেডিকেল প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৫, ০১:২১ পিএম
ঢাকা মেডিকেল কলেজ। ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তর বাড্ডার একটি বাসায় তাহিয়া আক্তার মিন্নি (২০) নামের এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

পরিবারের দাবি, স্বামী-স্ত্রীর কলহের জেরে অভিমানে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে ওই এলাকার হাসান উদ্দিন রোডের মিশ্রিটোলার বাসা থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওই নারীর বাবা আবদুল আউয়াল জানান, তারা রুমের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মিন্নিকে দেখতে পান। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, আমরা জানতে পেরেছি, স্বামী-স্ত্রীর কলহের জেরে অভিমানে আমার মেয়ে সিলিং ফ্যানে সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। আমাদের বাসা দক্ষিণখান এলাকায়। বর্তমানে উত্তর বাড্ডার হাসান উদ্দিন রোডে থাকি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।