রাজধানীতে কেনাকাটার প্রয়োজনে প্রতিদিনই মানুষকে বিভিন্ন মার্কেট ও শপিংমলে যেতে হয়। তবে রাজধানী ঢাকা শহরে সপ্তাহের ভিন্ন ভিন্ন দিনে ভিন্ন ভিন্ন এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ থাকে। ফলে অনেক সময় দেখা যায়, পছন্দের কোনো মার্কেটে যাওয়ার প্রস্তুতি নিলেও সেটি খোলা আছে কি না, তা আগে থেকে জানা থাকে না।
বিশেষ করে শুক্রবার (১৬ জানুয়ারি) এই বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তাই ঝামেলা এড়াতে আগে থেকেই জেনে নেওয়া ভালো, শুক্রবার রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট, শপিংমল ও দর্শনীয় স্থান বন্ধ থাকে।
যেসব এলাকার দোকানপাট বন্ধ
বাংলাবাজার, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, শ্যামবাজার, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজিরবাগ, দোলাইরপাড়, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেণ্ডারিয়া, দয়াগঞ্জ, স্বামীবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, ওয়ারী, আহসান মঞ্জিল, লালবাগ, কোতোয়ালি থানা, বংশাল, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, শাঁখারীবাজার, চানখাঁরপুল ও গুলিস্তানের দক্ষিণ অংশ।
যেসব মার্কেট বন্ধ
আজিমপুর সুপারমার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপারমার্কেট, রহমানিয়া সুপারমার্কেট, ইদ্রিস সুপারমার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, চকবাজার, বাবুবাজার, নয়াবাজার, কাপ্তানবাজার, রাজধানী সুপারমার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ইসলামপুর কাপড়ের দোকান, ছোট কাটারা, বড় কাটারা হোলসেল মার্কেট, শারিফ ম্যানসন, ফুলবাড়িয়া মার্কেট ও সান্দ্রা সুপারমার্কেট।

