ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আজ ঢাকার যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ০৭:৩২ এএম
ছবি: সংগৃহীত

রাজধানীতে কেনাকাটার আগে সংশ্লিষ্ট এলাকার সাপ্তাহিক ছুটির দিন জেনে নেওয়া জরুরি। তা না হলে ভোগান্তিতে পড়তে হতে পারে। সোমবার (১৩ এপ্রিল) ঢাকার বেশ কিছু এলাকার শপিংমল ও মার্কেট বন্ধ থাকবে।

যেসব এলাকার মার্কেট বন্ধ

আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুর-১০, ১১, ১২, ১৩ ও ১৪, ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ও ওল্ড ডিওএইচএস, কাকলী, তেজগাঁও ওল্ড এয়ারপোর্ট এলাকা, তেজগাঁও শিল্পাঞ্চল, ক্যান্টনমেন্ট, গুলশান-১ ও ২, বনানী, মহাখালী বাণিজ্যিক এলাকা, নাখালপাড়া, মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনাল এলাকা, রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ, যাত্রাবাড়ীর একাংশ, শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ ও সানারপাড়।

যেসব এলাকার দোকানপাট বন্ধ

রামপুরার মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট, রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোড়ান বাজার, মেরাদিয়া বাজার, আয়েশা-মোশারফ শপিং কমপ্লেক্স, দনিয়া তেজারত সুপার মার্কেট, আবেদীন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার এবং মিতালী অ্যান্ড ফ্রেন্ডস সুপার মার্কেট।

কেনাকাটার পরিকল্পনা করার আগে এসব এলাকার সাপ্তাহিক ছুটির বিষয়টি বিবেচনায় রাখার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।