× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৫, ০৮:৪৯ এএম

রাজধানীতে আজ কোথায় কী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৫, ০৮:৪৯ এএম

শাপলা চত্বর। ছবি- সংগৃহীত

শাপলা চত্বর। ছবি- সংগৃহীত

রাজধানীতে প্রতিদিনই কোনো না কোনো কর্মসূচির কারণে যানজট ও সড়ক ভোগান্তি দেখা দেয়। বিভিন্ন সভা, সমাবেশ ও আনুষ্ঠানিক আয়োজনের প্রভাব পড়ে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে। তাই বের হওয়ার আগে আজ রাজধানীতে কোথায় কী কর্মসূচি রয়েছে, তা জেনে নেওয়া জরুরি।

শনিবার (১৩ ডিসেম্বর) রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া উল্লেখযোগ্য কয়েকটি কর্মসূচির সংক্ষিপ্ত বিবরণ নিচে তুলে ধরা হলো—

তারেক রহমানের কর্মসূচি

সকাল ১০টায় খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপির উদ্যোগে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক সভায় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

পরিবেশ উপদেষ্টার কর্মসূচি

সকাল ১০টায় সামরিক জাদুঘরে জাতীয় উপকূল সম্মেলন ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

ডিসিসিআইয়ের কর্মসূচি

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত বাংলাদেশের স্বাস্থ্য সেবা খাতে আস্থা বৃদ্ধি; মান নিয়ন্ত্রণে কৌশলগত কাঠামো নিশ্চিতকরণ শীর্ষক সেমিনার বেলা ১১টায় মতিঝিলে ডিসিসিআই অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

রূপালী বাংলাদেশ

Link copied!