× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

জাবি প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ০৭:৪২ পিএম

জাবিতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ‘তরী’র শীতবস্ত্র বিতরণ

জাবি প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ০৭:৪২ পিএম

জাবিতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ‘তরী’র শীতবস্ত্র বিতরণ। ছবি- রূপালী বাংলাদেশ

জাবিতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ‘তরী’র শীতবস্ত্র বিতরণ। ছবি- রূপালী বাংলাদেশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্বেচ্ছাসেবী সংগঠন তরীর পক্ষ থেকে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টায় সমাজবিজ্ঞান অনুষদের সামনে তরী চত্ত্বরে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় সংগঠনটি প্রায় দেড় শতাধিক শিশুর মাঝে শীতবস্ত্র বিতরণ করে।

বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন তরীর উপদেষ্টা এবং বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তারিকুল ইসলাম।

এ সময় তিনি বলেন, ‘এই শীতে কম্বল বিতরণের জন্য তরীর পাশাপাশি সাউথব্রিজ হাউজিং লিমিটেডকেও ধন্যবাদ জানাচ্ছি। আমার বিশ্বাস, যারা মানবিক দৃষ্টিকোণ থেকে ছিন্নমূল শিশুদের নিয়ে কাজ করতে চায়, তরী সেক্ষেত্রে একটি বড় প্ল্যাটফর্ম।’

অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় অন্যান্য সংগঠনকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এ ছাড়াও তরীর যেকোনো প্রয়োজনে সব সময় পাশে থাকবেন বলেও আশ্বাস দেন।

সংগঠনটির সভাপতি জহিরুল ইসলাম (বোটানি ৫০তম আবর্তন) বলেন, ‘প্রতিবছরের ন্যায় এবছরও সুবিধাবঞ্চিত শিশুদের শীতবস্ত্র বিতরণের আয়োজন করতে পেরেছি। শিক্ষা-সামগ্রীসহ শিশুদের বিভিন্ন প্রয়োজনে আমরা তাদের পাশে থাকার চেষ্টা করি। পরবর্তীতেও এমন আরও বেশি উদ্যোগ নেওয়ার চেষ্টা থাকবে আমাদের।’

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাকসুর এজিএস ফেরদৌস আল হাসান। তিনি তরীর এই উদ্যোগের প্রশংসা করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাকসুর পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক মো. সাফায়েত মীর, তরীর সাধারণ সম্পাদক সেজানুর রহমান এবং অন্যান্য সদস্যবৃন্দ।

উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ২০০৮ সালের ২৯ এপ্রিল ছিন্নমূল ও গরীব শিশুদের পাঠদানের উদ্দেশ্যে তরী প্রতিষ্ঠা করেন। ‘আলোর পথে আমরা’—এই স্লোগানকে সামনে নিয়ে সংগঠনটি সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে।

Link copied!