কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট তথ্য আহ্বান জানিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। এ তথ্য ২৮ মার্চ থেকে ৩১ মার্চের মধ্যে নির্ধারিত অনলাইন ফর্মের মাধ্যমে এ তথ্য পাঠাতে হবে।
রোববার (২৯ মার্চ) কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটি জরুরি বলেও উল্লেখ করা হয়েছে—যা সংশ্লিষ্ট সব অধ্যক্ষ, পরিচালক ও সুপারিনটেনডেন্টদের উদ্দেশে প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি জরুরি প্রয়োজনে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন সব শিক্ষা প্রতিষ্ঠানের কারিকুলামভিত্তিক শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও প্রতিষ্ঠান সংশ্লিষ্ট তথ্য আগামী ২৮ মার্চ থেকে ৩১ মার্চের মধ্যে নির্ধারিত অনলাইন ফর্মের মাধ্যমে পাঠানোর জন্য নির্দেশ করা হলো। সাধারণ ও মাদরাসা শিক্ষার সঙ্গে সংযুক্ত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য শুধুমাত্র কারিগরি শিক্ষা সংশ্লিষ্ট তথ্য দিতে হবে।
তথ্য পাঠানোর নিয়মাবলি: https://bteb.gov.bd অনলাইন তথ্য প্রেরণ/গ্রহণ-এ প্রবেশ করুন> Institute Account এবং Teacher List এন্ট্রি নির্বাচন করুন -> Instituite Current Information অপশনে ক্লিক করে প্রতিষ্ঠানের Login Password-এর মাধ্যমে Login করে তথ্যাদি প্রেরণ করুন।
সংশ্লিষ্টদের নির্ধারিত সময়ের মধ্যে যথাযথভাবে তথ্য পাঠানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।


