× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৫, ০২:৫৩ এএম

ভূমিকম্পে দেয়ালে ফাটল, হল ছেড়ে খোলা আকাশের নিচে ইডেন ছাত্রীরা

রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৫, ০২:৫৩ এএম

ভূমিকম্পে দেয়ালে ফাটল, হল ছেড়ে খোলা আকাশের নিচে ইডেন ছাত্রীরা

টানা ‍দুই দিনের ভূমিকম্পে ঢাকার ইডেন মহিলা কলেজের হাসনা বেগম ছাত্রী নিবাসে দেয়ালে ফাটল ও ছাদের প্লাস্টার খসে পড়ায় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যার ভূমিকম্পের পরে পরিস্থিতি আরও খারাপ হলে রাত ১২টার দিকে অনেক শিক্ষার্থী হলকক্ষ ছেড়ে খোলা আকাশের নিচে নেমে আসেন। এ সময় তারা নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে বিক্ষোভও করেন।

ভূমিকম্পের পর দেখা যায়, হলের বিভিন্ন দেয়ালে বড় ধরনের ফাটল সৃষ্টি হয়েছে এবং ছাদের বেশ কয়েকটি স্থানে প্লাস্টার খসে পড়ে মেঝেতে পড়েছে। এতে ভবনের সামগ্রিক নিরাপত্তা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে তীব্র উদ্বেগ তৈরি হয়।

আবাসিক শিক্ষার্থী মৌ বলেন, ভূমিকম্পে আমাদের হলের দেয়াল ভেঙে গেছে। হলে থাকা খুব ঝুঁকিপূর্ণ মনে হচ্ছিল, তাই সবাই নিচে নেমে আসি। হল সুপার আমাদের বলেছেন, চাইলে সাময়িকভাবে বঙ্গমাতা হলে থাকতে পারি। পরে আমরা মাটিতেই অবস্থান করি।

আরেক শিক্ষার্থী মোকারমা খাতুন বলেন, আমরা দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছি। এবার ভূমিকম্পে সেই ঝুঁকি আরও বেড়েছে। দ্রুত সংস্কার ছাড়া নিরাপদ থাকা সম্ভব নয়।

হল সুপার রিক্তা আক্তার শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরা যদি এখানে থাকতে ভয় পাও, তাহলে চাইলে বঙ্গমাতা হলে যেতে পারো। আগামীকালকের মধ্যে বিষয়টি দেখা হবে।

অফিস সহকারী মুনমুন দাবি করেন, উদ্ধার হওয়া অংশটি আগেই দুর্বল ছিল তাই ভেঙে পড়েছে, ভবনের সামগ্রিক অবস্থা খুব খারাপ নয়।

টানা কয়েক দফা ভূমিকম্প অনুভূত হওয়ায় আতঙ্ক আরও বাড়ে। শিক্ষার্থীরা দ্রুত হল ভবনের নিরাপত্তা পরীক্ষা, ক্ষতিগ্রস্ত অংশগুলো জরুরি ভিত্তিতে সংস্কার এবং নিরাপদ আবাসিক পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!