× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাবি প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৬, ০৫:০৩ পিএম

রাবির ভর্তি পরীক্ষায় মোবাইল ব্যবহার, আরও এক পরীক্ষার্থী আটক

রাবি প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৬, ০৫:০৩ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় স্মার্টফোন ব্যবহারের অভিযোগে আটক এক শিক্ষার্থী। ছবি- রূপালী বাংলাদেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় স্মার্টফোন ব্যবহারের অভিযোগে আটক এক শিক্ষার্থী। ছবি- রূপালী বাংলাদেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম শিফটে স্মার্টফোন ব্যবহার করে উত্তর খোঁজার সময় এক ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় রাবির রবীন্দ্র ভবনের ১৪৫ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।

বর্তমানে ওই শিক্ষার্থী প্রক্টর দপ্তরে আটক অবস্থায় রয়েছেন। অসদুপায় অবলম্বনকারী ওই শিক্ষার্থীর নাম মো. শামস আজমাইন। তার বাবার নাম মো. রাশিদুল ইসলাম। তিনি নওগাঁ সদর উপজেলার মুক্তির মোড় এলাকার বাসিন্দা।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর সূত্রে জানা যায়, বিকেল ৩টায় রাবির ‘সি’ ইউনিটের দ্বিতীয় শিফটের পরীক্ষা শুরু হওয়ার কিছু সময় পর হলের দায়িত্বপ্রাপ্ত এক শিক্ষক ওই শিক্ষার্থীর অস্বাভাবিক আচরণ লক্ষ্য করেন। এ সময় শিক্ষক তাকে দেহ তল্লাশি করেন এবং তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করেন। এ সময় তিনি দেখতে পান, ওই শিক্ষার্থী মোবাইল ফোন ব্যবহার করে বিকেল ৩টা ১৩ মিনিট এবং ৩টা ২৩ মিনিটে দুটি পৃথক ছবি তোলেন। পরে ছবি দুটি রবিউল ইসলাম নামের একটি ফেসবুক আইডির মেসেঞ্জারে পাঠান। পরে তাকে প্রক্টরের কার্যালয়ে নিয়ে আসা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও সহযোগী অধ্যাপক আব্দুস সালাম বলেন, ‘দ্বিতীয় শিফটের পরীক্ষা চলাকালে রবীন্দ্র ভবনের একটি কেন্দ্রে পরিদর্শকরা এক পরীক্ষার্থীকে মোবাইল ফোনসহ আটক করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং আইসিটি সেন্টারের একজন বিশেষজ্ঞ সদস্য প্রাথমিক তদন্তে তার প্রশ্নপত্রের ছবি তোলার আলামত পান। ওই ছবি তিনি রবিউল ইসলাম নামের একটি মেসেঞ্জার আইডিতে পাঠিয়েছিলেন।’

উল্লেখ্য, এ বছর দ্বিতীয়বারের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশাপাশি ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশালে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আজ শুক্রবার বেলা ১১টায় ‘সি’ ইউনিটের দ্বিতীয় শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হয়, যা বেলা ৩টায় শুরু হয়। এর আগে প্রথম শিফটের পরীক্ষায় ডিপসিক এআই ব্যবহারের অভিযোগে একজন পরীক্ষার্থীকে আটক করা হয়েছিল। পরে তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!