× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাবি প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৯:২৩ পিএম

যৌন হয়রানির অভিযোগে রাবি শিক্ষককে অব্যাহতি

রাবি প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৯:২৩ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে যৌন হয়রানিসহ শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে এক শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। 

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫৪৬তম সিন্ডিকেট সভায় ওই শিক্ষককে সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আজ মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তিতে জনসংযোগ দপ্তর এ তথ্য জানিয়েছে। 

অব্যাহতি পাওয়া ওই শিক্ষকের নাম অধ্যাপক মো. দুলাল আলী মোল্লাহ। তিনি বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমি অ্যান্ড অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ইফতিখারুল ইসলাম মাসউদ স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়, আপনার (অধ্যাপক মো. দুলাল আলী মোল্লাহ) বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী কর্তৃক উত্থাপিত যৌন হয়রানিসহ শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের অভিযোগের প্রেক্ষিতে ঘটনা তদন্তের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ ব্যাপারে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে সুপারিশ দাখিল এবং এ বিষয়ে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে আপনাকে অব্যাহতি প্রদান করা হলো।

Link copied!