× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বাকৃবি প্রতিনিধি

প্রকাশিত: মে ১, ২০২৬, ০৬:০৬ এএম

আলোকসজ্জা কমিয়ে ব্যতিক্রমী ‘হল ফিস্ট’, কর্মচারীদের সঙ্গে ডিনারে বাকৃবি শিক্ষার্থীরা

বাকৃবি প্রতিনিধি

প্রকাশিত: মে ১, ২০২৬, ০৬:০৬ এএম

আলোকসজ্জা কমিয়ে ব্যতিক্রমী ‘হল ফিস্ট’, কর্মচারীদের সঙ্গে ডিনারে বাকৃবি শিক্ষার্থীরা

বর্ণিল আলোকসজ্জার প্রচলিত ধারা ভেঙে বিদ্যুৎ সাশ্রয় ও মানবিক মূল্যবোধের বার্তা নিয়ে ব্যতিক্রমধর্মী ‘হল ফিস্ট’ আয়োজন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাওলানা ভাসানী হলের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় কেক কেটে তিন দিনব্যাপী ‘ক্রাউন অব গ্রেস’ শীর্ষক এ আয়োজনের উদ্বোধন করেন শাখা ছাত্রদলের সদস্য সচিব মো. শফিকুল ইসলাম।

প্রতিবছর এ ধরনের ফিস্ট উপলক্ষে পুরো হলজুড়ে জাঁকজমকপূর্ণ আলোকসজ্জা করা হলেও এবার দেখা গেছে ভিন্ন চিত্র। বৈশ্বিক জ্বালানি সংকট এবং দেশের বিদ্যুৎ পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীরা আলোকসজ্জা উল্লেখযোগ্যভাবে কমিয়ে এনেছেন।

আয়োজনের অন্যতম আকর্ষণ হিসেবে যুক্ত হয়েছে ‘ইনক্লুসিভ ডিনার’। যেখানে প্রচলিত নিয়ম ভেঙে কেবল শিক্ষার্থীদের পাশাপাশি হলের কর্মচারীদেরও অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। শিক্ষার্থীরা জানান, দিনরাত তাদের সেবায় নিয়োজিত কর্মচারীদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রথম বর্ষের শিক্ষার্থী পরাগ বলেন, মাওলানা ভাসানী হল বরাবরই ব্যতিক্রমী চিন্তাধারার জন্য পরিচিত। এবারের ফিস্টও স্মরণীয় হয়ে থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

চতুর্থ বর্ষের শিক্ষার্থী দুর্জয় বলেন, গতবার যেখানে পুরো হলজুড়ে ব্যাপক আলোকসজ্জা ছিল, এবার তা নেই। বিদ্যুৎ সাশ্রয়ের যে চিন্তা জুনিয়ররা বাস্তবে দেখিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়।

তিন দিনব্যাপী এই আয়োজনে রয়েছে খেলাধুলা, ফ্ল্যাশ মব, সাংস্কৃতিক সন্ধ্যা ও গ্র্যান্ড র‍্যালিসহ নানা কর্মসূচি। তবে সবকিছুর ঊর্ধ্বে শিক্ষার্থীদের বিদ্যুৎ সাশ্রয়ী উদ্যোগটি বিশ্ববিদ্যালয়জুড়ে প্রশংসা কুড়িয়েছে।

হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. শরীফ আর রাফি বলেন, প্রথম বর্ষের শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এই ফিস্ট প্রশংসার দাবিদার। তারা বিদ্যুৎ অপচয় রোধে সচেতনতা দেখিয়েছে, যা একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর দায়িত্বশীলতারই প্রতিফলন।

রূপালী বাংলাদেশ

Link copied!