× UCB Sticker Card
সোমবার, ২৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২৯, ২০২৬, ০৯:৫৮ পিএম

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে নতুন খবর দিল মাউশি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২৯, ২০২৬, ০৯:৫৮ পিএম

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। ছবি- সংগৃহীত

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। ছবি- সংগৃহীত

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে নতুন খবর জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। তথ্য অনুযায়ী উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে প্রতিষ্ঠান প্রধানের দেওয়া তথ্য যাচাইয়ের কার্যক্রম শুরু হয়েছে। সমস্যা না থাকা প্রতিষ্ঠানগুলোর তথ্য জেলা শিক্ষা কর্মকর্তাদের পাঠানোও শুরু হয়েছে।

সোমবার (২৯ জুন) নাম প্রকাশে অনিচ্ছুক মাউশির এক কর্মকর্তা বলেন, গতকাল রোববার সব প্রতিষ্ঠানের তথ্য দেওয়ার সময়সীমা শেষ হয়েছে। এখন উপজেলা কর্মকর্তারা তথ্যগুলো যাচাই-বাছাই করবে। অসম্পূর্ণ তথ্য থাকলে সেটি সংশোধন করার নির্দেশনা দেবেন শিক্ষা কর্মকর্তা।

কতদিন এই কার্যক্রম চলবে এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলেন, উপজেলা কর্মকর্তাদের সময় বেধে দেওয়া আছে। ওই সময়সীমার মধ্যেই সব তথ্য যাচাই করে জেলা শিক্ষা কর্মকর্তার কাছে পাঠাতে হবে। এরপর জেলা থেকে সেটি মাউশির আঞ্চলিক কার্যালয়ে আসবে। অঞ্চল থেকে যাচাই শেষ হলে পরবর্তীতে আবেদন গ্রহণের কার্যক্রম শুরু করা হবে।

এদিকে বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদন আগামী ২০ জুলাই থেকে শুরুর পরিকল্পনা করেছে মাউশি। আবেদন শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যে শিক্ষকদের প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ দেওয়া হবে বলে জানা গেছে।

মাউশির একটি সূত্র জানিয়েছে, বদলি আবেদন শুরুর পরিকল্পনা অনুযায়ী আগামী ২০ জুলাই থেকে আবেদনগ্রহণ শুরু হবে। যা চলবে ২৫ জুলাই পর্যন্ত। এরপর জুলাই মাসের শেষ দিকে অথবা আগস্ট মাসের শুরুতে শিক্ষকরা প্রতিষ্ঠান পরিবর্তনের অর্থাৎ নিজ জেলা কিংবা স্বামী-স্ত্রীর কর্মস্থলে যেতে পারবেন।

এ বিষয়ে জানতে চাইলে মাউশি মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, ১৫ জুলাই পর্যন্ত তথ্য ভেরিফাই এবং চূড়ান্তকরণ চলবে। এরপর বদলি আবেদন শুরু হবে। আমরা জুলাইয়ের মধ্যেই শিক্ষকদের বদলি করতে চাই।

Link copied!