× UCB Sticker Card
সোমবার, ২৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুন ২৯, ২০২৬, ০৯:২২ পিএম

জাপানের বিপক্ষে একাদশে থাকবেন না নেইমার!

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুন ২৯, ২০২৬, ০৯:২২ পিএম

নেইমার জুনিয়র। ছবি : সংগৃহীত

নেইমার জুনিয়র। ছবি : সংগৃহীত

বিশ্বকাপের নকআউট পর্বে জাপানের বিপক্ষে গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে শেষ অনুশীলন শেষ করেছে ব্রাজিল। সবচেয়ে বড় প্রশ্ন ছিল নেইমারকে ঘিরে। তবে শেষ মুহূর্ত পর্যন্ত পাওয়া ইঙ্গিত বলছে, স্কটল্যান্ডকে হারানো জয়ী একাদশেই আস্থা রাখছেন কোচ কার্লো আনচেলোত্তি। সেক্ষেত্রে শুরুর একাদশে নেইমারের থাকার সম্ভাবনা নেই। সোমবার (বাংলাদেশ সময়) রাত ১১টায় হিউস্টনে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের এই নকআউট ম্যাচ।

রোববার হিউস্টনের শেল এনার্জি স্টেডিয়ামে জাপানের বিপক্ষে ম্যাচের আগে শেষ অনুশীলন করে ব্রাজিল। সংবাদমাধ্যমের জন্য উন্মুক্ত প্রথম ১৫ মিনিটের সেশনে ৩১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যেই সেট পিস নিয়ে কাজ করান আনচেলোত্তি। বিশ্বকাপে ম্যাচের আগের অনুশীলনে এটি ব্রাজিল দলের নিয়মিত প্রস্তুতির অংশ হয়ে উঠেছে।

দলের একমাত্র অনুপস্থিত খেলোয়াড় রাফিনহা। ডান উরুর চোট থেকে এখনও পুরোপুরি সেরে উঠতে না পারায় তিনি অনুশীলনে ছিলেন না। ফলে স্কটল্যান্ডের বিপক্ষে তার জায়গায় খেলানো রায়ানই আবারও প্রথম একাদশে থাকবেন বলে ধারণা করা হচ্ছে।

যদি আনচেলোত্তি একই একাদশ মাঠে নামান, তবে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম তিনি টানা দুটি ম্যাচে একই শুরুর একাদশ ব্যবহার করবেন।

জাপানের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ: অ্যালিসন; দানিলো, মার্কুইনহোস, গ্যাব্রিয়েল ম্যাগালহেস ও ডগলাস সান্তোস; কাসেমিরো, ব্রুনো গুইমারেস ও লুকাস পাকেতা; রায়ান, ম্যাথিউস কুনহা ও ভিনিসিয়াস জুনিয়র।

স্কটল্যান্ডের বিপক্ষে রাফিনহার পরিবর্তে সুযোগ পেয়ে রায়ান আক্রমণ ও রক্ষণ—দুই দায়িত্বই সফলভাবে পালন করেছিলেন। সেই পারফরম্যান্সের কারণেই আনচেলোত্তি তার ওপর আবারও আস্থা রাখতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে দুর্দান্ত ছন্দে রয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। তিন ম্যাচে চার গোল করে তিনি এখন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার লড়াইয়ে আছেন। ফিফার পরিসংখ্যান অনুযায়ী, চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত তিনি চতুর্থ সেরা আক্রমণাত্মক খেলোয়াড়।

গ্রুপ পর্বে অপরাজিত থেকেই শেষ ষোলো নিশ্চিত করেছে ব্রাজিল। উদ্বোধনী ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করার পর হাইতি ও স্কটল্যান্ড—দুই দলকেই ৩-০ ব্যবধানে হারিয়েছে সেলেসাওরা।

জাপানকে হারাতে পারলে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ হবে নরওয়ে অথবা আইভরি কোস্ট। তাই নকআউট পর্বের প্রথম ম্যাচেই কোনো ঝুঁকি না নিয়ে জয়ী কম্বিনেশন ধরে রাখার দিকেই ঝুঁকছেন আনচেলোত্তি।

Link copied!