× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ০৭:০১ পিএম

প্রশংসায় রঙ্গনের ‘ভালোবাসার অন্য নাম তুমি’

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ০৭:০১ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

চলতি বছর পারিবারিক গল্পভিত্তিক নাটকের প্রতি ঝুঁকেছেন দর্শকরা। এর মধ্যে বেশ কয়েকটি নাটক দর্শকের প্রশংসা পাচ্ছে। সেই ধারাবাহিকতায় প্রযোজনা প্রতিষ্ঠান রঙ্গন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে সম্প্রতি প্রকাশ হয়েছে আরও একটি পারিবারিক গল্পের নাটক ‘ভালোবাসার অন্য নাম তুমি’।

এতে অভিনয় করেছেন জনপ্রিয় চার তারকা শহীদুজ্জামান সেলিম, ডলি জহুর, দীপা খন্দকার ও রিচি সোলায়মান। জামাল হোসেনের প্রযোজনায় এটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী।

এরই মধ্যে ইউটিউবের কমেন্ট বক্সে অনেকে নাটকটির প্রশংসা করেছেন। নাটকটি দেখে এক দর্শক লিখেছেন, এখন এই সময়ে এসে এমন একটি হৃদয়ছোঁয়া নাটকের অভিনয় দেখতে পাব, ভাবাই যায় না। পুরো নাটকজুড়ে ভালো লাগা ছিল। অসাধারণ।

অন্য একজন লেখেন, নাটকটি দেখতে দেখতে সেই ৯০-এর দশকে চলে গিয়েছিলাম, যদিও তখন কিছুটা ছোট ছিলাম। ধন্যবাদ, চয়নিকা চৌধুরী।

নাটকটি প্রসঙ্গে দীপা খন্দকার বলেন, এই নাটকটির বিশেষ দিক হলো আমরা যাদের সঙ্গে শুরুতে কাজ করেছি, তাদের অনেকেই এই নাটকে আছেন। বলা যায়, আমাদের প্রজন্মের সমসাময়িক ও জ্যেষ্ঠ শিল্পীদের একধরনের পুনর্মিলন ঘটেছে। কাজের ফাঁকে গল্প-আড্ডায় সময় কেটেছে দারুণ। দর্শক এ নাটকে একটি দারুণ গল্প দেখতে পাবে।

রূপালী বাংলাদেশ

Link copied!