× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৬, ১১:১২ এএম

ছেলের অভিনয় দেখে কেঁদে ফেললেন আমির খান

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৬, ১১:১২ এএম

ছেলের অভিনয় দেখে কেঁদে ফেললেন আমির খান। ছবি : সংগৃহীত

ছেলের অভিনয় দেখে কেঁদে ফেললেন আমির খান। ছবি : সংগৃহীত

রুপালি পর্দায় ছেলের রাজকীয় অভিষেক বা বড় কোনো সাফল্য- যেকোনো বাবার জন্যই তা বিশেষ। তবে বাবা যখন আমির খানের মতো কঠোর পরিশ্রমী এবং খুঁতখুঁতে মানুষ, তখন সেই প্রাপ্তির আনন্দ যেন বহুগুণ বেড়ে যায়। সম্প্রতি নিজের ছেলে জুনাইদ খানের নতুন সিনেমা ‘এক দিন’-এর বিশেষ প্রদর্শনীতে গিয়ে আবেগ সামলাতে পারলেন না আমির। ছেলের দুর্দান্ত অভিনয় দেখে দর্শকাসনেই অঝোরে কাঁদলেন এই বলিউড মহাতারকা।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, জুনাইদ খান ও ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী অভিনীত ‘এক দিন’ সিনেমার একটি বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়েছিল। সেখানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমির। সিনেমা চলাকালীন ছেলের সাবলীল অভিনয় দেখে তিনি এতটাই আপ্লুত হয়ে পড়েন যে, বারবার তাকে রুমাল দিয়ে চোখের জল মুছতে দেখা যায়।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, প্রেক্ষাগৃহে আমিরের পাশে বসা ছেলে জুনাইদ এবং অভিনেত্রী সাই পল্লবী আবেগপ্রবণ আমিরকে সান্ত্বনা দিচ্ছেন। ছেলের প্রথম দিকের কাজ দেখে এই আনন্দাশ্রু যেকোনো রাষ্ট্রীয় পুরস্কারের চেয়েও বাবার কাছে বড় প্রাপ্তি বলে মনে করছেন নেটিজেনরা।

ছেলের পাশাপাশি সিনেমার প্রধান অভিনেত্রী সাই পল্লবীর অভিনয়ের ভূয়সী প্রশংসা করেছেন আমির খান। বর্তমানে ভারতের সেরা অভিনেত্রীদের তালিকায় সাই অন্যতম বলে তিনি মন্তব্য করেন। উল্লেখ্য, এই সিনেমার মাধ্যমেই বলিউডে অভিষেক হতে যাচ্ছে দক্ষিণী এই সুন্দরীর।

‘এক দিন’ মূলত ২০১৬ সালের থাইল্যান্ডের জনপ্রিয় সিনেমা ‘ওয়ান ডে’-এর অফিসিয়াল রিমেক। সিনেমায় জুনাইদকে দেখা যাবে একজন অত্যন্ত লাজুক ও অন্তর্মুখী (ইন্ট্রোভার্ট) যুবকের চরিত্রে। জুনাইদ তার অফিসের সহকর্মী (সাই পল্লবী) কে মনে মনে ভালোবাসলেও মুখ ফুটে তা বলতে পারেন না। এক পর্যায়ে সাইয়ের চরিত্রের একটি বড় দুর্ঘটনাকে কেন্দ্র করে গল্পের মোড় বদলে যায়।

সবকিছু ঠিক থাকলে আগামী ১ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে জুনাইদ ও সাই পল্লবীর এই আলোচিত রসায়ন। বলিউডের সমালোচকদের মতে, বাবার এই কান্না ইঙ্গিত দিচ্ছে যে জুনাইদ হয়তো দীর্ঘ রেসের ঘোড়া হতে যাচ্ছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!