× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৬, ০৯:৫০ এএম

মুম্বাইয়ের ‘মিনি সিটি’তে শুরু হচ্ছে সালমানের বিগ বাজেট অ্যাকশন!

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৬, ০৯:৫০ এএম

দক্ষিণী সিনেমায় সালমানের বিগ বাজেটের একশন।  ছবি : সংগৃহীত

দক্ষিণী সিনেমায় সালমানের বিগ বাজেটের একশন। ছবি : সংগৃহীত

বলিউড সুপারস্টার সালমান খানের নতুন প্রজেক্ট নিয়ে দীর্ঘদিনের জল্পনার অবসান হতে চলেছে। দক্ষিণী সিনেমার খ্যাতিমান নির্মাতা ও প্রযোজকদের সঙ্গে হাত মিলিয়ে এবার এক বিশাল অ্যাকশন ধামাকা নিয়ে আসছেন ‘ভাইজান’। ১৪ এপ্রিল থেকে সালমানের নতুন মিশন, মুম্বাইয়ে তৈরি হচ্ছে বিশাল ‘মিনি সিটি’!

মুক্তির অপেক্ষায় থাকা ‘মাতৃভূমি’ নিয়ে ভক্তদের উন্মাদনার মাঝেই নতুন এক চমক দিলেন বলিউড সুলতান সালমান খান। দক্ষিণী সিনেমার নামী প্রযোজক দিল রাজু এবং জাতীয় পুরস্কারজয়ী পরিচালক বংশী পাইডিপল্লীর বিগ বাজেট প্রজেক্টে নাম লেখাচ্ছেন তিনি। আগামী ১৪ এপ্রিল থেকেই শুরু হচ্ছে এই উচ্চাভিলাষী অ্যাকশন থ্রিলারটির দৃশ্যধারণ।

গোরেগাঁওতে বিশাল তোড়জোড়
সিনেমার প্রথম ধাপের শুটিংয়ের জন্য বেছে নেওয়া হয়েছে মুম্বাইয়ের গোরেগাঁও এসআরপিএফ গ্রাউন্ড। সেখানে তৈরি করা হচ্ছে এক বিশাল এবং ব্যয়বহুল সেট, যা অনেকটা একটি ‘মিনি সিটি’র মতো। ঘনবসতিপূর্ণ এবং শিল্পাঞ্চলের আবহে তৈরি এই সেটে সিনেমার গুরুত্বপূর্ণ ও শ্বাসরুদ্ধকর অ্যাকশন দৃশ্যগুলোর শুটিং করা হবে। নির্মাণাধীন এই সেটটি এরই মধ্যে চলচ্চিত্র পাড়ায় আলোচনার কেন্দ্রে চলে এসেছে।

দক্ষিণী ধাঁচে সালমানের নতুন রূপ
পরিচালক বংশী পাইডিপল্লী এই সিনেমার মাধ্যমে সালমান খানকে একেবারেই নতুন এক লুকে পর্দায় হাজির করতে যাচ্ছেন। ছবির নাম এখনো চূড়ান্ত না হলেও জানা গেছে, এর শক্তিশালী চিত্রনাট্যই সালমানকে এই প্রজেক্টে যুক্ত হতে উদ্বুদ্ধ করেছে। সিনেমাটিতে বলিউডের পাশাপাশি দক্ষিণী চলচ্চিত্রের বেশ কয়েকজন জনপ্রিয় তারকাকেও দেখা যাবে, যা দর্শকদের জন্য বাড়তি পাওনা।

বক্স অফিস ও মুক্তির পরিকল্পনা
বলিউডের বাণিজ্যিক ধারার সঙ্গে দক্ষিণী নির্মাণশৈলীর এই মেলবন্ধন বক্স অফিসে নতুন রেকর্ড গড়বে বলে ধারণা করছেন সিনেমা বিশ্লেষকরা। সেট নির্মাণ থেকে শুরু করে কাস্টিং ও অ্যাকশন কোরিওগ্রাফি, সবকিছুই এখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে রয়েছে। নির্মাতা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, সিনেমাটি আগামি বছর বড় পর্দায় মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!