× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬, ০৯:৫৫ এএম

শাহরুখের সঙ্গে কাজ না করার গোপন কারণ জানালেন ডেভিড ধাওয়ান

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬, ০৯:৫৫ এএম

ডেভিড ধাওয়ান ও শাহরুখ খান। ছবি : সংগৃহীত

ডেভিড ধাওয়ান ও শাহরুখ খান। ছবি : সংগৃহীত

বলিউড ইন্ডাস্ট্রির ‘কমেডি কিং’ বলা হয় নির্মাতা ডেভিড ধাওয়ানকে। দীর্ঘ ক্যারিয়ারে গোবিন্দ, সালমান খান ও সঞ্জয় দত্তের মতো সুপারস্টারদের সঙ্গে বক্স অফিস কাঁপানো অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। তবে ভক্তদের মনে দীর্ঘদিনের এক আক্ষেপ ছিল-বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গে কেন কখনও দেখা যায়নি এই সফল নির্মাতাকে?

সম্প্রতি পুত্র বরুণ ধাওয়ানের আসন্ন সিনেমা ‘হ্যায় জাওয়ানি তো ইশক হোনা হ্যায়’-এর প্রচারণা অনুষ্ঠানে এসে এই রহস্যের জট খুললেন ডেভিড ধাওয়ান।

ডেভিড ধাওয়ান জানান, শাহরুখের সাথে কাজ করার পরিকল্পনা যে ছিল না, তা নয়। এক সময় তারা দুজনে একসঙ্গে কাজ করার কথা গুরুত্বের সঙ্গে ভেবেছিলেন। কিন্তু বাদ সাধে ডেভিডের অতিরিক্ত ব্যস্ততা।

সেই সময় ডেভিড ধাওয়ানের হাতে সবসময় একাধিক সিনেমার কাজ থাকতো। তিনি বলেন, “সে সময় আমি এতটাই ব্যস্ত থাকতাম যে সবসময় হাতে দুটি করে সিনেমার শুটিং চলত। সময়ের এই অমিল আর ব্যস্ততার কারণেই শেষ পর্যন্ত বড় পর্দায় আমাদের আর একসঙ্গে কাজ করা হয়ে ওঠেনি।” তিনি আরও স্পষ্ট করেন যে, কোনো নির্দিষ্ট অভিনেতার সাথেই কাজ করতে হবে এমন জেদ তাঁর ছিল না; বরং কাজের ধরণ ও সময় যাদের সাথে মিলেছে, তাদের নিয়েই তিনি সিনেমা বানিয়েছেন।

বর্তমানে ডেভিড ধাওয়ানের পরবর্তী ছবি ‘হ্যায় জাওয়ানি তো ইশক হোনা হ্যায়’ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ চর্চা চলছে। তবে ছবির টিজার মুক্তি পাওয়ার পর এআই (AI) বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি শিশুদের ব্যবহার করায় নেটিজেনদের তোপের মুখে পড়েন এই নির্মাতা।

এই সমালোচনার জবাবে ডেভিড ধাওয়ান বলেন, “পুরো সিনেমায় কোনো এআই নেই। আমরা কেবল নতুন কিছু করার ভাবনা থেকে টিজারে এটি ব্যবহার করেছি। এটি কেবল একটি টিজার মাত্র, মূল সিনেমার গল্প সম্পূর্ণ আলাদা।”

রমেশ তৌরানি প্রযোজিত ‘হ্যায় জাওয়ানি তো ইশক হোনা হ্যায়’ ছবিতে বরুণ ধাওয়ানের বিপরীতে অভিনয় করেছেন ম্রুনাল ঠাকুর ও পূজা হেগড়ে। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মণীশ পল, চাঙ্কি পান্ডে ও জিমি শেরগিল। আগামী ২২শে মে বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে এই বহুল প্রতীক্ষিত সিনেমাটি।

রূপালী বাংলাদেশ

Link copied!