× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৬, ১২:৫৫ পিএম

এক দশক পর ফিরছে ‘থ্রি ইডিয়টস’ এর সিক্যুয়েল

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৬, ১২:৫৫ পিএম

‘থ্রি ইডিয়টস’ এর সিক্যুয়েল। ছবি : সংগৃহীত

‘থ্রি ইডিয়টস’ এর সিক্যুয়েল। ছবি : সংগৃহীত

দীর্ঘ দেড় দশক পর আবারও বড় পর্দায় ফিরছে র‍্যাঞ্চো, রাজু আর ফারহানের সেই কালজয়ী বন্ধুত্ব। ২০০৯ সালের ব্লকবাস্টার হিট ‘থ্রি ইডিয়টস’- এর সিক্যুয়েল নিয়ে বলিপাড়ায় দীর্ঘদিনের গুঞ্জন এবার বাস্তবে রূপ নিতে যাচ্ছে। খোদ আমির খান নিজেই নিশ্চিত করেছেন যে, ফুংসুখ ওয়াংড়ু চরিত্রে আবারও দর্শকদের সামনে হাজির হচ্ছেন তিনি।

সিনেপ্রেমীদের জন্য দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। রাজকুমার হিরানির অমর সৃষ্টি 'থ্রি ইডিয়টস'-এর দ্বিতীয় কিস্তি নির্মাণের কাজ শুরু হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে মিস্টার পারফেকশনিস্ট আমির খান নিজেই এই রোমাঞ্চকর খবরটি নিশ্চিত করেছেন।

আমির খান জানিয়েছেন, বর্তমানে তিনি 'থ্রি ইডিয়টস ২' প্রজেক্টটি নিয়েই ব্যস্ত সময় পার করছেন। সিনেমার চিত্রনাট্য লেখার কাজ প্রায় শেষের দিকে। এবারের গল্পটি সাজানো হয়েছে আগের কাহিনীর ১০ বছর পরের প্রেক্ষাপট নিয়ে। মূল সিনেমার সেই চেনা হাস্যরস এবং জীবনমুখী বার্তা বজায় রেখেই নির্মিত হচ্ছে এই সিক্যুয়েল।

পর্দায় র‍্যাঞ্চো, রাজু এবং ফারহানের রসায়ন দেখার জন্য দর্শকরা মুখিয়ে আছেন। আমির খান জানান: তিনি আবারও ফুংসুখ ওয়াংড়ু বা র‍্যাঞ্চোর চরিত্রে ফিরতে মুখিয়ে আছেন। শরমান জোশি (রাজু) এবং আর মাধবনের (ফারহান) সঙ্গে পুনরায় স্ক্রিন শেয়ার করার জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এর আগে গত বছরের শেষ দিকে অভিনেতা শরমান জোশিও এই সিক্যুয়েল নির্মাণের ব্যাপারে ইতিবাচক ইঙ্গিত দিয়েছিলেন।

শুটিং কবে থেকে পুরোদমে শুরু হবে সে বিষয়ে নির্দিষ্ট তারিখ না জানালেও, আমির খান ইঙ্গিত দিয়েছেন যে এটিই হতে যাচ্ছে তার পরবর্তী বড় সিনেমা। লাদাখের প্রখ্যাত শিক্ষাবিদ সোনম ওয়াংচুক-এর জীবন ও দর্শন থেকে অনুপ্রাণিত র‍্যাঞ্চো চরিত্রটি এবার কোন নতুন বার্তা নিয়ে আসে, সেটিই এখন দেখার বিষয়।

২০০৯ সালে মুক্তি পাওয়া ‘থ্রি ইডিয়টস’ কেবল বক্স অফিস রেকর্ডই ভাঙেনি, বরং ভারতের শিক্ষা ব্যবস্থার ত্রুটিগুলো আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছিল। এক দশকেরও বেশি সময় পর সেই গল্পের সিক্যুয়েল নিশ্চিতভাবেই বিশ্বজুড়ে কোটি দর্শকদের মাঝে নতুন উন্মাদনা তৈরি করবে।

রূপালী বাংলাদেশ

Link copied!