× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ১১:৪৯ পিএম

আমি সুস্থ আছি, কেউ গুজবে বিভ্রান্ত হবেন না: রাকিব হাসান

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ১১:৪৯ পিএম

কনটেন্ট ক্রিয়েটর রাকিব হাসান। ছবি : সংগৃহীত

কনটেন্ট ক্রিয়েটর রাকিব হাসান। ছবি : সংগৃহীত

কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ছুরিকাঘাতে মারা যাওয়া রাকিব ‌‘ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডির’ রাকিব হাসান নন। মারা যাওয়া যুবক রাবিকও কনটেন্ট ক্রিয়েটর হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে। 

রোববার (১৫ মার্চ) রাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে যে, ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডির পরিচালক ও কনটেন্ট ক্রিয়েটর রাকিব হাসান গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।

কিন্তু খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন। দৈনিক রূপালি বাংলাদেশকে রাকিব হাসান বলেন, ‘আমি সারাদিন শুটিংয়ে ব্যস্ত ছিলাম। অনেকের ফোনে এই খবরটি পেয়েছি। এমন গুজবে আমি নিজেই বিব্রত। আমি সুস্থ ও ভালো আছি। কেউ গুজবে বিভ্রান্ত হবেন না।’

রাকিব হাসান ২০১৮ সালে ‘ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি’ নামে ইউটিউব চ্যানেল খোলেন এবং কনটেন্ট নির্মাণ শুরু করেন। কনটেন্ট ক্রিয়েটর হিসেবে তিনি এরই মধ্যে তিনি বেশ জনপ্রিয়তা পেয়েছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!