× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ১১:৩৩ এএম

দাদাগিরিতে ‘দাদা’ বদল! সৌরভের আসনে এবার কি দেব?

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ১১:৩৩ এএম

দাদাগিরিতে ‘দাদা’ বদল। ছবি : সংগৃহীত

দাদাগিরিতে ‘দাদা’ বদল। ছবি : সংগৃহীত

বাংলার ড্রয়িংরুমের সবচেয়ে জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দাদাগিরি’ কি তবে তার চিরচেনা ‘দাদা’কে হারাতে চলেছে? ওপার বাংলার টেলিভিশন পাড়ায় এখন সবচেয়ে বড় প্রশ্ন এটিই। ২০০৯ সাল থেকে সৌরভ গাঙ্গুলীর হাত ধরে যে অনুষ্ঠান আকাশচুম্বী জনপ্রিয়তা পেয়েছে, সেই মঞ্চে এবার সঞ্চালক হিসেবে শোনা যাচ্ছে টলিউড সুপারস্টার দেবের নাম।

দীর্ঘদিন ধরে জি বাংলার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিলেন সৌরভ গাঙ্গুলী। তবে সাম্প্রতিক খবর অনুযায়ী, মহারাজ জি বাংলার সঙ্গে দীর্ঘ সম্পর্কের ইতি টেনে অন্য একটি চ্যানেলের সঙ্গে যুক্ত হয়েছেন। এরপর থেকেই ‘দাদাগিরি’র নতুন সিজনে সঞ্চালক কে হবেন, তা নিয়ে শুরু হয় জল্পনা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ কিংবা লিয়েন্ডার পেজের মতো তারকাদের নাম আলোচনায় এলেও শেষ পর্যন্ত পাল্লা ভারী অভিনেতা ও সাংসদ দেবের দিকেই।

সঞ্চালক বদলের এই গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন স্বয়ং সৌরভ গাঙ্গুলী। ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন: “শুনলাম দেব সঞ্চালনা করবে। ও নিজের স্টাইলে করবে। সবারই নিজস্ব একটা স্টাইল থাকে। দেবের জন্য আমার শুভকামনা রইল, আশা করছি ও নতুন কিছু করবে।”

সৌরভের এই ইতিবাচক মন্তব্য জল্পনার আগুনে আরও ঘি ঢেলেছে। ভক্তরা মনে করছেন, মহারাজের সবুজ সংকেত পাওয়ার পর দেবের দাদাগিরির মঞ্চে আসা এখন সময়ের ব্যাপার মাত্র।

বর্তমানে দেব তার ক্যারিয়ারের অন্যতম ব্যস্ত সময় পার করছেন। অভিনয় ও প্রযোজনার পাশাপাশি তিনি এবার নামছেন পরিচালনায়। তার আসন্ন ছবি ‘দেশু ৭’-এর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে জুন মাস থেকে, যেখানে তার বিপরীতে অভিনয় করবেন শুভশ্রী গাঙ্গুলী। এই ছবির শুটিং চলবে টানা তিন মাস। এমন ঠাসা শিডিউলের মাঝে দেব ‘দাদাগিরি’র জন্য সময় বের করতে পারবেন কি না, তা নিয়ে ভক্তদের মধ্যে সংশয় রয়েছে।

এত জল্পনা সত্ত্বেও এখন পর্যন্ত জি বাংলা কর্তৃপক্ষ কিংবা দেব- কোনো পক্ষই আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। তাই প্রিয় অনুষ্ঠানের সঞ্চালনায় বড় কোনো পরিবর্তন আসছে কি না, তা জানতে দর্শকদের আরও কিছু দিন অপেক্ষা করতে হবে। তবে দেব যদি সত্যিই সঞ্চালকের আসনে বসেন, তবে তা যে টেলিভিশন দুনিয়ায় বড় এক চমক হবে, তাতে কোনো সন্দেহ নেই।

রূপালী বাংলাদেশ

Link copied!