× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: মে ৭, ২০২৬, ০৬:৫৭ পিএম

দেবকে দেখে ‘চোর’ বলে উঠল, ভিডিও ভাইরাল

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: মে ৭, ২০২৬, ০৬:৫৭ পিএম

অভিনেতা ও রাজনীতিবিদ দেব। ছবি : সংগৃহীত

অভিনেতা ও রাজনীতিবিদ দেব। ছবি : সংগৃহীত

সাল ২০১৪, তৃণমূল কংগ্রেসের হাত ধরে রাজনৈতিক মঞ্চে প্রবেশ করেন অভিনেতা ও রাজনীতিবিদ দেব। চলতি নির্বাচনী মরশুমে তাকে ঘিরে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে, ভিড়ের মধ্যে তাকে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান দেওয়া হয়েছে।

ভাইরাল ভিডিওটি নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মহলে বিতর্ক তৈরি হয়েছে। ভিডিওতে দেখা যায়, নিরাপত্তার ঘেরাটোপে দেব একটি অনুষ্ঠান থেকে বেরোনোর চেষ্টা করছেন এবং ভিড়ের মধ্যে নানা ধরনের চিৎকার শোনা যাচ্ছে।

তবে ভিডিওটি বিশ্লেষণ করে অনেকে দাবি করছেন, সেখানে স্পষ্টভাবে ‘চোর চোর’ স্লোগান শোনা যায় না; বরং ‘চল চল’ বা ভিড়ের উত্তেজনাজনিত শব্দই বেশি স্পষ্ট।

আরও দাবি করা হচ্ছে, এটি সাম্প্রতিক কোনো ঘটনা নয়। নির্বাচনের আগে একটি প্রচার কর্মসূচির সময়কার পুরোনো ফুটেজ এটি, যেখানে অভিনেত্রী শ্রেয়া পাণ্ডের হয়ে প্রচারে অংশ নিয়েছিলেন দেব।

প্রাথমিকভাবে বলা হচ্ছে, ওই সময় ভিড় মূলত সেলফি তোলা ও অটোগ্রাফ নেওয়ার জন্য উত্তেজিত হয়ে পড়ে, যার ফলেই এমন চিৎকার শোনা যায়। তবে ভিডিওটির সত্যতা ও প্রেক্ষাপট নিয়ে বিভিন্ন মতামত সামনে আসছে।

প্রসঙ্গত, দীর্ঘ রাজনৈতিক জীবনে দেবকে নিয়ে প্রকাশ্যে কটু মন্তব্য বা সরাসরি বিরূপ ঘটনার নজির খুব কমই রয়েছে বলে তার সমর্থকদের দাবি। ভাইরাল ভিডিও নিয়ে পরবর্তীতে দেবও নিজের অবস্থান স্পষ্ট করেন বলে জানা গেছে।

Link copied!