× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৬, ১২:১৯ পিএম

এআইতে ঝুঁকছে মেটা, চাকরি হারাবেন হাজারের বেশি কর্মী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৬, ১২:১৯ পিএম

কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্মার্ট ওয়্যারেবল প্রযুক্তিতেই বেশি আস্থা রাখছে মেটা । ছবি : সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্মার্ট ওয়্যারেবল প্রযুক্তিতেই বেশি আস্থা রাখছে মেটা । ছবি : সংগৃহীত

ভার্চুয়াল পরিবেশে কাজ, মিটিং, গেমিং, কেনাকাটা ও সামাজিক যোগাযোগের সুযোগ তৈরি করা মেটাভার্সভিত্তিক কার্যক্রমে বড় ধাক্কা খেল ফেসবুকের মূল কোম্পানি মেটা। ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) ও মেটাভার্স পণ্যের জন্য গঠিত রিয়েলিটি ল্যাবস বিভাগ থেকে হাজারের বেশি কর্মী ছাঁটাই শুরু করেছে প্রতিষ্ঠানটি। ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মেটা এখন তাদের কৌশলগত মনোযোগ সরিয়ে নিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) হার্ডওয়্যার ও ওয়্যারেবল ডিভাইসের দিকে। এর অংশ হিসেবে সম্প্রতি বাজারে আনা এআইচালিত রে-ব্যান স্মার্ট গ্লাসের মতো পণ্য উন্নয়নে জোর দিচ্ছে প্রযুক্তি জায়ান্টটি।

রিয়েলিটি ল্যাবস বিভাগটি ২০২১ সালের শুরু থেকে এ পর্যন্ত ৭০ বিলিয়ন ডলারের বেশি লোকসান দিয়েছে। যদিও ভোক্তা পর্যায়ে ভিআর হেডসেট ও স্মার্ট গ্লাসের ক্ষেত্রে মেটা কিছুটা সাফল্য দেখাতে পেরেছে, তবে তা ব্যবসায়িকভাবে প্রত্যাশিত লাভ এনে দিতে ব্যর্থ হয়েছে। ফলে বিপুল বিনিয়োগের ভার বহন করা আর সম্ভব হচ্ছে না বলে মনে করছে প্রতিষ্ঠানটি।

বিশ্লেষকদের মতে, ২০২১ সালে ফেসবুক থেকে মেটা নাম পরিবর্তনের মাধ্যমে মার্ক জাকারবার্গ যে মেটাভার্সকেন্দ্রিক ভবিষ্যৎ কল্পনা করেছিলেন, তা এখনো বাস্তব রূপ পায়নি। এই বাস্তবতায় কৌশলগত পুনর্বিন্যাসে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, ভবিষ্যতে মেটাভার্স-সংক্রান্ত উদ্যোগগুলো মূলত মোবাইল ডিভাইসভিত্তিক হবে। এতে ভবিষ্যৎ ওয়্যারেবল ডিভাইসের পাশাপাশি মেটার বিদ্যমান মোবাইল অ্যাপগুলো যুক্ত থাকতে পারে। বসওয়ার্থ স্মারকে লেখেন, ‘বৃহত্তর ব্যবহারকারী ভিত্তি ও দ্রুততম প্রবৃদ্ধির কারণে আমরা প্রায় পুরোপুরি মোবাইল প্ল্যাটফর্মে দল ও সম্পদ পুনর্বিন্যাস করছি, যাতে সেখানে গ্রহণযোগ্যতা আরও দ্রুত বাড়ানো যায়।’

তবে মেটা পুরোপুরি ভিআর হেডসেট পরিকল্পনা বাতিল করছে না।

বসওয়ার্থ জানান, ভিআর বিভাগকে আরও ‘লিন ও ফ্ল্যাট’ কাঠামোয় আনা হবে এবং একটি সীমিত কিন্তু টেকসই রোডম্যাপ অনুসরণ করা হবে। এর অর্থ হলো, জনপ্রিয় কোয়েস্ট সিরিজের নতুন সংস্করণ, যেমন—কোয়েস্ট ৩-এর পরবর্তী মডেল-শিগগিরই বাজারে আসার সম্ভাবনা কম।

এই ছাঁটাই ও কৌশল পরিবর্তনের মাধ্যমে মেটা স্পষ্ট করে জানিয়ে দিল, ভবিষ্যৎ প্রযুক্তির দৌড়ে তারা এখন মেটাভার্সের চেয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্মার্ট ওয়্যারেবল প্রযুক্তিতেই বেশি আস্থা রাখছে।

রূপালী বাংলাদেশ

Link copied!