× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ১১:৪০ এএম

যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হচ্ছে না টিকটক, চুক্তিতে যা আছে

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ১১:৪০ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে জনপ্রিয় শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটক নিষিদ্ধ হচ্ছে না। দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অ্যাপটির মার্কিন কার্যক্রম চালু রাখার বিষয়ে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছেছে সংশ্লিষ্ট পক্ষগুলো। বৃহস্পতিবার টিকটকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

নিরাপত্তা উদ্বেগের কথা তুলে যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধের উদ্যোগ শুরু হয়েছিল সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে। কয়েক বছর ধরে চলা সেই টানাপোড়েনের অবসান ঘটেছে নতুন এই চুক্তির মাধ্যমে।

আগের সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারির মধ্যে টিকটকের মালিকানাধীন প্রতিষ্ঠান বাইটড্যান্স যদি তাদের মার্কিন কার্যক্রম আমেরিকান বিনিয়োগকারীদের কাছে বিক্রি করতে ব্যর্থ হতো, তাহলে যুক্তরাষ্ট্রে অ্যাপটি নিষিদ্ধ হওয়ার কথা ছিল। তবে ট্রাম্প প্রশাসন একাধিকবার এই আইনের কার্যকর সময়সীমা পিছিয়ে দেয়।

চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্সের মালিকানায় থাকায় ব্যবহারকারীদের তথ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে দীর্ঘদিন ধরে ওয়াশিংটন টিকটকের ওপর ব্যবসা বিক্রির চাপ সৃষ্টি করে আসছিল। মার্কিন আইনপ্রণেতাদের আশঙ্কা ছিল, চীনা সরকার প্রয়োজনে কোম্পানিটিকে ব্যবহারকারীদের তথ্য হস্তান্তরে বাধ্য করতে পারে। যদিও টিকটক ও বাইটড্যান্স শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে এসেছে।

২০২০ সালে প্রথমবার টিকটক নিষিদ্ধের উদ্যোগ নেন ট্রাম্প। পরবর্তী সময়ে প্রেসিডেন্ট জো বাইডেনের আমলেও বিষয়টি গুরুত্ব পায়। ২০২৪ সালে বাইডেন একটি আইনে স্বাক্ষর করেন, যেখানে বাইটড্যান্সকে টিকটক বিক্রি অথবা নিষেধাজ্ঞার মুখে পড়ার শর্ত দেওয়া হয়।

এর জেরে বাইটড্যান্স ও মার্কিন সরকারের মধ্যে আইনি লড়াই শুরু হয়। গত বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে টিকটক প্রায় ১২ থেকে ১৪ ঘণ্টা বন্ধও ছিল। পরে নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিলে অ্যাপটি পুনরায় সচল হয়।

ট্রাম্প গত সেপ্টেম্বরে ঘোষণা দেন, যুক্তরাষ্ট্রে টিকটকের কার্যক্রম অব্যাহত রাখতে চীনের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানো হয়েছে।

টিকটকের প্রধান নির্বাহী কর্মকর্তা শৌ জি চিউ জানান, গত ডিসেম্বরে মার্কিন ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সঙ্গে টিকটকের মার্কিন ব্যবসা পরিচালনা-সংক্রান্ত চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। সর্বশেষ ঘোষণায় চুক্তিটির বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে।

চুক্তি অনুযায়ী, ‘ইউএসডিএস জয়েন্ট ভেঞ্চার এলএলসি’ নামে একটি নতুন প্রতিষ্ঠান গঠন করা হয়েছে। এই প্রতিষ্ঠানের মাধ্যমে বিশেষ ডেটা প্রাইভেসি ও সাইবার নিরাপত্তা ব্যবস্থার আওতায় মার্কিন ব্যবহারকারীদের তথ্য, অ্যাপ পরিচালনা এবং অ্যালগরিদম সুরক্ষিত রাখা হবে।

এ বিষয়ে ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, টিকটককে রক্ষা করতে সাহায্য করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।

Link copied!