× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৪, ০৮:৪৯ পিএম

নেটফ্লিক্স বন্ধ হচ্ছে বেশ কিছু ডিভাইসে

রূপালী ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৪, ০৮:৪৯ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সারাবিশ্বে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মগুলোর মধ্যে অন্যতম নেটফ্লিক্স। কোটি কোটি মানুষ এই ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন কনটেন্ট দেখেন। তবে এবার অনেকেই নিজের স্মার্টফোনে নেটফ্লিক্স ব্যবহার করতে পারবেন না। আসলে কিছু ডিভাইসে আর এই ওটিটি অ্যাপ সাপোর্ট করবে না।

নাইন টু ফাইভ ম্যাক সংস্থার পক্ষ থেকে একটি প্রতিবেদনে জানা গিয়েছে নেটফ্লিক্স স্পষ্টই জানিয়েছে যে আইওএস ১৬ কিংবা আইপ্যাড ওএস ১৬-তে আর এখন থেকে তাদের অ্যাপ সাপোর্ট করবে না। আইওএস ১৭ বা তার বেশি ভার্সনের ক্ষেত্রে নেটফ্লিক্স চালাতে গেলে অ্যাপটি আপডেট করতে হবে।

আইওএস ১৭ সফটওয়্যারে আপডেট নেয়নি যে সব আইফোনে, সেগুলোতে আর নেটফ্লিক্স চলবে না বলেই জানা গিয়েছে। এই তালিকায় রয়েছে আইফোন ৮, আইফোন ৮ প্লাস, আইফোন এক্স, অ্যাপলের প্রথম জেনারেশনের আইপ্যাড প্রো এবং আইপ্যাড ৫ ট্যাবলেট।

যেসব গ্রাহকের অ্যাপলের ডিভাইস রয়েছে যেগুলোতে আইওএস ১৬ সফটওয়্যার চলে, সেগুলো এখনকার ভার্সন থেকেও অ্যাক্সেস করা যাবে। কিন্তু আগামীতে আজীবনের জন্য বন্ধ হতে পারে এই সাপোর্ট। এই ডিভাইসগুলোতে আর পরিষেবা দেবে না নেটফ্লিক্স। এমনকি কোনো বাগ ফিক্স আপডেটও দেবে না নেটফ্লিক্স। অর্থাৎ অ্যাপলের পুরোনো ভার্সনের ডিভাইসে আর চলবে না নেটফ্লিক্স।

আরবি/এফআই

Link copied!