× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৫, ০৪:২২ পিএম

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজা ৫ দিনের রিমান্ডে

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৫, ০৪:২২ পিএম

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজা ইয়াসমিন বিথী।

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজা ইয়াসমিন বিথী।

যুবদল কর্মী আরিফ হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজা ইয়াসমিন বিথীকে ৫ দিনের রিমান্ড আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে ঢাকার সিএমএম আদালতে তাকে হাজির করা হলে এ আদেশ দেন বিচারক।

রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, কারাগারে থেকেই সুব্রত বাইনকে তার সন্ত্রাসী কার্যক্রম পরিচালনায় সহায়তা করে আসছিলেন তার মেয়ে বিথী। জেলগেটে তার সাথে দেখা করার সময় অবৈধভাবে সুব্রতকে ফোনে কথা বলার ব্যবস্থাও করেছিলেন।

এদিকে নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করে বিথী আদালতকে বলেন, তার বাবার কার্যক্রমের সঙ্গে তিনি সম্পৃক্ত নন। পরে সুব্রত বাইনের কিলিং মিশনের পরিকল্পনা ও অস্ত্র উদ্ধারের উদ্দেশ্যে বিথীকে রিমান্ডে পাঠান আদালত।

এর আগে বুধবার (১৭ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত খাদিজা ইয়াসমিনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ওই দিন খাদিজাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের পরিদর্শক মো. মাজহারুল ইসলাম। তবে মামলার মূল নথি না থাকায় আদালত রিমান্ড শুনানির জন্য এ দিন ধার্য করেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, গত ১৯ এপ্রিল রাতে রাজধানীর হাতিরঝিল থানার নয়াটোলা মোড়ল গলির একটি ক্যাফের সামনে যুবদল নেতা মো. আরিফ সিকদারকে গুলি করা হয়। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ২১ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত আরিফ ঢাকা মহানগর উত্তর ৩৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সহ-ক্রীড়া সম্পাদক ছিলেন।

এ ঘটনায় আরিফের বোন রিমা আক্তার বাদী হয়ে সুব্রত বাইনের সহযোগী মাহফুজুর রহমানসহ ১০ জনের বিরুদ্ধে হাতিরঝিল থানায় প্রথমে হত্যাচেষ্টার মামলা করেন। পরে আরিফ মারা গেলে মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।

উল্লেখ্য, তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজা ইয়াসমিনকে (বিথী) কুমিল্লা থেকে আটক করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে কুমিল্লা নগরের জেলখানা মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে রাতে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

Link copied!