× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬, ১০:৪৬ এএম

জয়-পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬, ১০:৪৬ এএম

সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলক। ছবি : সংগৃহীত

সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলক। ছবি : সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ করে গণহত্যায় উসকানির দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আজ অনুষ্ঠিত হবে।

বুধবার (৭ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ শুনানি অনুষ্ঠিত হবে।

প্রথমে আদালত প্রসিকিউশনকে শুনবেন। এরপর আসামিপক্ষকে শোনা হবে। এ মামলায় গ্রেপ্তার রয়েছেন পলক। তার পক্ষে আইনজীবী লিটন আহমেদ লড়ছেন। অপর আসামি সজীব ওয়াজেদ জয়ের অনুপস্থিতিতে বিচারকাজ চলবে। তার পক্ষে আইনি লড়াই পরিচালনার জন্য গত ১৭ ডিসেম্বর ট্রাইব্যুনাল স্টেট ডিফেন্স নিয়োগ দেন। একইসঙ্গে অভিযোগ গঠনের শুনানির জন্য আজকের দিন নির্ধারণ করা হয়।

আজ সকালেই কারাগার থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্রিজনভ্যানে করে পলককে ট্রাইব্যুনালে আনা হয়। গ্রেপ্তারের পর থেকে তিনি দীর্ঘদিন কারাগারে ছিলেন।

এর আগে, গত ১০ ডিসেম্বর জয়কে আত্মসমর্পণের জন্য দুটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন আদালত। ১৭ ডিসেম্বর হাজির হওয়ার কথা থাকলেও উপস্থিত না হওয়ায় তার পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগের আবেদন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। পরে সরকারি খরচে স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হয়।

গত ৪ ডিসেম্বর সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। একই দিন সকালে প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয়।

প্রসিকিউশন জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটির উপদেষ্টা ছিলেন সজীব ওয়াজেদ জয়। ২০২৪ সালের জুলাই-আগস্টে ইন্টারনেট বন্ধ করে বিশ্বের কাছে গণহত্যার তথ্য লুকানোর চেষ্টা চালানো হয়। এর পরিকল্পনার মাস্টারমাইন্ড হিসেবে জয়কে উল্লেখ করা হয় এবং পলক বাংলাদেশে বসে তার পরিকল্পনা বাস্তবায়ন করেন।

Link copied!