× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬, ০১:১৭ পিএম

জয় ও পলকের বিরুদ্ধে শুনানি পিছিয়ে রোববার

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬, ০১:১৭ পিএম

সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলক। ছবি : সংগৃহীত

সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলক। ছবি : সংগৃহীত

২০২৪ সালের জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধ করে গণহত্যার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ও আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী রোববার (১১ জানুয়ারি) নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

এই মামলায় জয় ও পলকের বিরুদ্ধে সুনির্দিষ্ট তিনটি অভিযোগ আনা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, আন্দোলন চলাকালে তারা মুঠোফোনে আলোচনার মাধ্যমে ইন্টারনেট ও সামাজিক মাধ্যম বন্ধ করে গণহত্যার তথ্য লুকিয়েছেন। এ ছাড়া ইন্টারনেটের লাইন পোড়ানো হয়েছে এমন তথ্য ছড়িয়ে দায় চাপানো হয়েছে শিক্ষার্থীদের ওপর।

মামলায় গ্রেপ্তার রয়েছেন জুনায়েদ আহমেদ পলক। আর অভিযোগ আমলে নিয়ে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। পলাতক জয়ের পক্ষে আইনি লড়াইয়ে স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হয়েছে।

এদিকে, ট্রাইব্যুনাল-২ কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।
 

Link copied!