× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৬, ১০:৩৫ এএম

রাজধানীতে আগ্নেয়াস্ত্রসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৬, ১০:৩৫ এএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

রাজধানীর যাত্রাবাড়ী ও কদমতলী এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে দুই চিহ্নিত সন্ত্রাসীকে আগ্নেয়াস্ত্রসহ আটক করা হয়েছে। 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জুরাইন এলাকায় দীর্ঘ চার ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আটক দুই সন্ত্রাসী হলেন—এলাকায় ‘লম্বা জনি’ ও ‘ব্যাপারি জনি’ নামে পরিচিত দুই শীর্ষ অপরাধী।

অভিযান শেষে অপারেশন কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মাহাবুবুল বারী বলেন, এই সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘ পর্যবেক্ষণের পর মঙ্গলবার সন্ধ্যা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করতে সক্ষম হয় যৌথ বাহিনী।

আটকদের কাছ থেকে দেশীয় অস্ত্র, ম্যাগাজিন, একটি নকল পিস্তল, একাধিক পাসপোর্ট ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

ক্যাপ্টেন মাহাবুবুল বারী বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে জননিরাপত্তা নিশ্চিতে যৌথ বাহিনীর এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রূপালী বাংলাদেশ

Link copied!