× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ১০:২৮ এএম

৩ জেলায় ভোট কারচুপির মামলার শুনানি আজ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ১০:২৮ এএম

হাইকোর্ট। ছবি : সংগৃহীত

হাইকোর্ট। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটে কারচুপির অভিযোগে নারায়ণগঞ্জ-২, ৩, লালমনিরহাট-১, ২ আসনের জামায়াত প্রার্থী এবং ময়মনসিংহ-১ আসনের বিএনপি প্রার্থী হাইকোর্টে মামলা করেছেন।

মামলার শুনানি মঙ্গলবার (৩ মার্চ) হাইকোর্টের নির্বাচনি ট্রাইব্যুনালে অনুষ্ঠিত হবে।

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনি অনিয়মের বিরুদ্ধে করা এই ‘নির্বাচনি’ আবেদনের শুনানির জন্য হাইকোর্ট বিভাগে নির্বাচনি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের শুনানি গ্রহণ করবেন।

এর আগে ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ সম্পন্ন হয়। পরে ২৯৭টি আসনের বেসরকারি ফল ঘোষণা করা হয় এবং নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এই গেজেট জারি করেন। গেজেটে নির্বাচিত সংসদ সদস্যদের নাম, পিতা বা স্বামীর নাম, মাতার নাম এবং ঠিকানা প্রকাশ করা হয়েছে। শিগগিরই সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন। তবে উচ্চ আদালতের নির্দেশনার কারণে দুটি আসনের ফলাফলের গেজেট এখন পর্যন্ত জারি করা হয়নি।

রূপালী বাংলাদেশ

Link copied!