ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিমান বাংলাদেশের বোর্ডে তিন নতুন পরিচালক নিয়োগ

রূপালী ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৬, ০৫:০২ এএম
বিমান বাংলাদেশের তিন পরিচালক। ছবি : সংগৃহীত

রাষ্ট্রীয় মালিকানাধীন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের পরিচালনা পর্ষদে নতুন তিনজন পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। 

তারা হলেন— জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গাবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

বুধবার (১৪ জানুয়ারি) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা. শাকিলা পারভীন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ বিমান আইন, ২০২৩-এর ধারা ৩০ (বি) অনুযায়ী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে তাঁদের নিয়োগ দেওয়া হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।