× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৬, ০২:০৮ পিএম

শহীদ মিনারে যেতে যেসব সড়ক ব্যবহারের নির্দেশ ডিএমপির

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৬, ০২:০৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নিরাপত্তার স্বার্থে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে যেতে নির্দিষ্ট কয়েকটি সড়ক ব্যবহারের নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে শহীদ মিনারে নিরাপত্তা পরিকল্পনা নিয়ে সংবাদ সম্মেলনে এ নির্দেশনা দেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

তিনি বলেন, শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পলাশীর মোড়, জগন্নাথ হল ক্রসিং ও শহীদ মিনার রোড ব্যবহার করার অনুরোধ করা হয়েছে। অন্য কোনো সড়ক দিয়ে প্রবেশ না করার নির্দেশনা দেওয়া হয়েছে। শ্রদ্ধা নিবেদন শেষে দোয়েল চত্বর অথবা চানখাঁরপুল হয়ে বের হওয়ার জন্য বলা হয়েছে।

ডিএমপি কমিশনার আরও জানান, শহীদ মিনারে কোনো ধরনের ধারালো অস্ত্র বা দাহ্য পদার্থ বহন করা যাবে না।

একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানানোকে কেন্দ্র করে কোনো নিরাপত্তা শঙ্কা নেই বলেও উল্লেখ করেন তিনি। জানান, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি ও বিদেশি কূটনীতিকদের শ্রদ্ধা নিবেদনের পর রাত ১২টা ৪০ মিনিটের দিকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনার।

নিরাপত্তা নিশ্চিত করতে কয়েক স্তরের ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, প্রায় ১৫ হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবেন। পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার নজরদারি থাকবে। সোয়াট, বম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।

Link copied!