× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০৫:৪৮ পিএম

এক লাখ চিকিৎসক নিয়োগ দেওয়া হবে

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০৫:৪৮ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

স্বাস্থ্যখাতে বড় নিয়োগের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। তিনি জানিয়েছেন, তৃণমূল পর্যায়ে চিকিৎসাসেবা জোরদার করতে এক লাখ চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, সরকারের নির্বাচনি ইশতেহারে স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। এ লক্ষ্যেই বাজেট বৃদ্ধি এবং গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্যসেবা সম্প্রসারণে বড় পরিসরে চিকিৎসক নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে তৃণমূলের সেবার মান আরও উন্নত করা হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, বর্তমানে কর্মরত জনবলকে সর্বোচ্চভাবে কাজে লাগাতে সরকার উদ্যোগ নিয়েছে। যেসব চিকিৎসক যেখানে পদায়ন পেয়েছেন, তারা যেন নিজ নিজ কর্মস্থলে উপস্থিত থেকে সেবা দেন—তা নিশ্চিত করা হবে।

এ সময় জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, সিভিল সার্জন ডা. নুরুল আমীনসহ জেলা স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 

Link copied!