× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১১, ২০২৬, ১১:৩১ এএম

দেশে ফিরল দোহায় আটকে থাকা বিমানের ১২ ক্রু

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১১, ২০২৬, ১১:৩১ এএম

দোহায় আটকে থাকা বিমানের ১২ ক্রু। ছবি : সংগৃহীত

দোহায় আটকে থাকা বিমানের ১২ ক্রু। ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে দোহায় আটকে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১২ সদস্যের ক্রু দেশে ফিরে এসেছে।

মঙ্গলবার (১০ মার্চ) রাতে ঢাকায় ফিরে তারা স্বস্তি প্রকাশ করেছেন।

এই সময় তাদের স্বাগত জানান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও কেবিন ক্রু ইউনিয়নের সদস্যরা। ক্রুদের মধ্যে বিমানচালক ও কেবিন ক্রু ছিলেন, যারা যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের কারণে কাতারে ফ্লাইট বাতিল হওয়ার পর ১২ দিন একটি হোটেলে অবস্থান করেন।

বিমানের এক কর্মকর্তা বলেন, দাম্মামের ক্রুদের প্রথমে রিয়াদে নিয়ে আসা হয়। এরপর রিয়াদ ফ্লাইটের মাধ্যমে দেশে আনা হয়। এ ছাড়া দুবাই, শারজাহ ও আবুধাবিতে যারা ছিলেন, তাদেরও দেশে ফিরিয়ে আনা হয়েছে। আটকে থাকা সময় তাদের পরিবারের সদস্যরা অত্যন্ত আতঙ্কে ছিলেন। 

ক্রুদের একজন ক্যাপ্টেন আসিফ মাহমুদ বলেন, দেশে ফেরার বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ সব ধরনের সহায়তা করেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!