× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৬, ০৯:১৮ পিএম

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে বৃহৎ জনসচেতনতামূলক কর্মসূচি বিমান বাহিনীর

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৬, ০৯:১৮ পিএম

ছবি বিজ্ঞপ্তি থেকে পাওয়া।

ছবি বিজ্ঞপ্তি থেকে পাওয়া।

প্রধানমন্ত্রী তারেকে রহমানের উদাত্ত আহ্বানে দেশব্যাপী ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে বিশেষ জাতীয় অভিযানের সূচনা হয়েছে। এই দৃপ্ত অভিযানে সংহতি প্রকাশ করে বাংলাদেশ বিমান বাহিনী বিভিন্ন ঘাঁটি, স্টেশন, ইউনিট এবং তৎসংলগ্ন এলাকায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে বিশেষ জনসচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন করেছে।

শনিবার (১৪ মার্চ) বিমান বাহিনী প্রধানের সার্বিক দিকনির্দেশনায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সরকারি প্রতিষ্ঠানটি।

এতে বলা হয়, বাংলাদেশ বিমান বাহিনীর ঢাকা, চট্টগ্রাম, যশোর, কক্সবাজার, এবং টাঙ্গাইলে অবস্থিত ঘাঁটিসমূহের এয়ার অধিনায়কগণ এবং স্টেশন, ইউনিটের (মৌলভীবাজার, শমশেরনগর, বগুড়া) অধিনায়কগণদের সার্বিক তত্ত্বাবধানে ঘাঁটি, স্টেশন, ইউনিট এবং তৎসংলগ্ন এলাকায় সচেতনতামূলক ব্রিফিং, র‍্যালি, পরিচ্ছন্নতা অভিযান এবং ফগিং কার্যক্রম পরিচালিত হয়।

এ ছাড়া বিভিন্ন স্থানে জমে থাকা আবর্জনা অপসারণ, পানি জমে থাকার সম্ভাব্য স্থানসমূহ পরিষ্কারসহ মশার প্রজননস্থল ধ্বংস করা হয়। পাশাপাশি ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের মাঝে লিফলেট বিতরণ করা হয়। উক্ত জনসচেতনতামূলক কর্মসূচিসমূহে স্ব স্ব ঘাঁটি, স্টেশন ও ইউনিটসমূহের এয়ার অধিনায়ক এবং অধিনায়কগণসহ সকল পদবির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ বিমান বাহিনী ভবিষ্যতেও ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে এ ধরনের বৃহৎ পরিসরে সমন্বিত পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
 

Link copied!