× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৬, ১১:৫৪ এএম

নবম পে-স্কেল নিয়ে অনিশ্চয়তা, ভরসা এখন বাজেট

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৬, ১১:৫৪ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের জন্য সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের দাবি থাকলেও এ বিষয়ে এখনো সুস্পষ্ট কোনো ঘোষণা আসেনি। অন্তর্বর্তী সরকারের সময় এ বিষয়ে কিছু উদ্যোগ নেওয়া হলেও নতুন সরকার গঠনের পর বিষয়টি অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে।

এরই মধ্যে পে-স্কেলের জন্য বরাদ্দ রাখা প্রায় ৪০ হাজার কোটি টাকা অন্য খাতে ব্যয়ের খবর প্রকাশ পাওয়ায় সরকারি চাকরিজীবীদের মধ্যে ক্ষোভ বেড়েছে। পাশাপাশি ইরানকে ঘিরে বৈশ্বিক উত্তেজনাও সামগ্রিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

সব মিলিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আশার কেন্দ্রবিন্দু এখন আগামী ২০২৬–২৭ অর্থবছরের জাতীয় বাজেট। জানা গেছে, আগামী ১১ জুন (বৃহস্পতিবার) বিকেল ৩টায় জাতীয় সংসদে বাজেট পেশ করা হবে। এটি হবে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রথম বাজেট।

সরকার প্রায় ৯ লাখ কোটি টাকার একটি বড় বাজেট প্রস্তুত করছে বলে জানা গেছে। নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে দারিদ্র্য নিরসন, কর্মসংস্থান সৃষ্টি, মানবসম্পদ উন্নয়ন এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হতে পারে।

তবে এই বাজেটে পে-স্কেলের বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে কি না- তা নিয়ে সংশয়ে রয়েছেন সরকারি চাকরিজীবীরা।

সংশ্লিষ্টদের মতে, বর্তমান পরিস্থিতিতে প্রশাসনের ভেতরে চাপা অসন্তোষ তৈরি হয়েছে, যা ভবিষ্যতে অস্থিরতায় রূপ নিতে পারে। পে-স্কেল ইস্যুতে সচিবালয়সহ বিভিন্ন সরকারি দপ্তরে আন্দোলনের কর্মসূচি ঘোষণার সম্ভাবনাও রয়েছে। এতে প্রশাসনের গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে বিশৃঙ্খলার ঝুঁকি বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে আন্তর্জাতিক পরিস্থিতির চাপ মোকাবিলায় সরকার ইতোমধ্যেই চ্যালেঞ্জের মুখে রয়েছে। এর মধ্যে নতুন করে আন্দোলন শুরু হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অর্থ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। পে-স্কেল ইস্যুতে নেতিবাচক প্রভাব কমাতে এটি পুনর্বিবেচনার কথাও বলা হয়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে তা দ্রুত বাস্তবায়ন সম্ভব নয় বলে জানানো হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, ইরানকে ঘিরে চলমান সংঘাত দীর্ঘস্থায়ী হলে অর্থনৈতিক চাপ আরও বাড়তে পারে, যা পে-স্কেল বাস্তবায়নের পথকে কঠিন করে তুলবে।

Link copied!