রাজধানীর কদমতলী থানার শনির আখড়া বাস স্ট্যান্ড এলাকায় অজ্ঞাতনামা (৬০) বছর বয়সী এক ব্যক্তি অসুস্থ হয়ে মারা গেছেন।
বৃহস্পতিবার (০২ এপ্রিল) সকাল দশটার দিকে এই ঘটনা ঘটে। পরে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক এগারোটার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, আমরা শনির আখড়া বাসস্ট্যান্ড এলাকায় তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেছি। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের নাম ও পরিচয় এখনো জানা যায়নি, বিস্তারিত জানার চেষ্টা চলছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন