মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির প্রভাবে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ৬ এপ্রিল পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৯৭২টি ফ্লাইট বাতিল হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রের তথ্য অনুযায়ী, যুদ্ধের কারণে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করেছে। যার সরাসরি প্রভাব পড়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ২৮ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত মোট ৩৩৯টি ফ্লাইট বাতিল হয়।
এছাড়া, গত ১০ মার্চ থেকে ১৯ মার্চ মোট ২৭৫টি, ২০ মার্চ থেকে ২৯ মার্চ ২২৬টি, ৩০ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত মোট ১৩২টি ফ্লাইট বাতিল করা হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত সর্বমোট বাতিল করা ফ্লাইটের সংখ্যা ৯৭২টি।


