ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মধ্যপ্রাচ্যের অস্ত্রবিরতিকে স্বাগত জানাল বাংলাদেশ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ০৬:০৭ পিএম
পররাষ্ট্র মন্ত্রণালয়। ছবি - সংগৃহীত

মধ্যপ্রাচ্য সংঘাতের অস্থায়ী অস্ত্রবিরতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। 

বুধবার (৮ এপ্রিল) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ আশা করছে সংঘর্ষে যুক্ত সকল পক্ষ অস্ত্রবিরতি মেনে চলবে এবং স্থায়ী ও টেকসই সমাধানের জন্য এই সুযোগটি ব্যবহার করবে, যাতে পুরো অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা করা যায়। 

বাংলাদেশ সরকার যারা অস্ত্রবিরতির সূচনা ও কার্যকারিতায় ভূমিকা রেখেছেন কূটনৈতিক প্রচেষ্টায় যুক্ত সকল পক্ষের প্রশংসা করেছে, যারা অস্ত্রবিরতির সূচনা ও কার্যকারিতায় ভূমিকা রেখেছেন।

বাংলাদেশ পুনর্ব্যক্ত করেছে যে, সকল বিরোধ শান্তিপূর্ণভাবে সংলাপ ও কূটনীতির মাধ্যমে সমাধান করা যায় এবং করা উচিত।