× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৬, ০২:৫৭ এএম

ফের চালু হচ্ছে ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট, সূচি প্রকাশ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৬, ০২:৫৭ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দীর্ঘ চার মাস বন্ধ থাকার পর আবার চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটের ফ্লাইট। আগামী ১ জুলাই থেকে এই রুটে পুনরায় নিয়মিত ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।

প্রাথমিকভাবে সপ্তাহে দুটি করে ফ্লাইট পরিচালনা করা হবে। প্রতি সপ্তাহের শনি ও মঙ্গলবার ঢাকা থেকে ম্যানচেস্টার-এর উদ্দেশে উড়োজাহাজ ছেড়ে যাবে, যা সিলেট হয়ে গন্তব্যে পৌঁছাবে।

বিমান জানিয়েছে, ঢাকা থেকে ফ্লাইটটি সকাল ১০টা ৫৫ মিনিটে ছেড়ে দুপুর ১২টা ৫০ মিনিটে সিলেটে পৌঁছাবে। সেখান থেকে পুনরায় ছেড়ে ম্যানচেস্টারে স্থানীয় সময় রাত ১০টা ৫৫ মিনিটে পৌঁছাবে।

ফিরতি পথে ম্যানচেস্টার থেকে ফ্লাইটটি স্থানীয় সময় রাত ৯টায় ছেড়ে পরদিন বেলা ১১টা ৫০ মিনিটে সিলেটে অবতরণ করবে। পরে সেখান থেকে ছেড়ে দুপুর ১টা ৩০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কারিগরি ও বাণিজ্যিক কারণে গত কয়েক মাস এই রুটে ফ্লাইট চলাচল বন্ধ ছিল। এতে ম্যানচেস্টার ও আশপাশের এলাকায় বসবাসরত প্রবাসীদের ভোগান্তিতে পড়তে হয়েছিল।

ফ্লাইট পুনরায় চালু হওয়ায় বিশেষ করে সিলেট অঞ্চলের প্রবাসীরা সরাসরি যাতায়াতের সুবিধা পাবেন। আগামী ১ জুলাই থেকে নির্ধারিত দিনগুলোতে যাত্রীরা বিমানের বিক্রয় কেন্দ্র ও অনলাইন প্ল্যাটফর্ম থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন।

রূপালী বাংলাদেশ

Link copied!